রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ক্ষতিকারক রং মিশিয়ে কালো তিল করে বাজারজাত, দুই ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীর পাংশায় শ্লীলতাহানীর অভিযোগের গৃহবধুর মামলা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার জন্য যুবককে হত্যার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন, আদালতে স্বীকারোক্তি

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান দলকে সমর্থন

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ জামায়াতের কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

নতুন করে ভাঙনে ফেরি ঘাটের ৪০০ মিটার এলাকা ঝুঁকিতে, আতঙ্কে শতাধিক পরিবার

রাজবাড়ীতে জেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ে প্রথম কাজী আব্দুল মাজেদ একাডেমি

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার জন্য যুবককে হত্যার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন, আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ীতে পাওনা টাকার জন্য যুবককে হত্যার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন, আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর পাটখেতের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২২) নামের এক যুবককে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার মধ্যরাতে তাদের নিজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, লোহার রড, রক্তমাখা হেলমেট আলামত হিসেবে জব্দ করা হয়।  

গ্রেপ্তারকৃতদের একজন মঙ্গলবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। পাওনা টাকা আদায় করতে আসাদুলকে ভয়ভীতি দেখাতে নির্যাতনের এক পর্যায়ে হত্যা করা হয়। হত্যার আলামত নষ্ট করতে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে জানায়। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার (১৫ জুন) রাতে আসাদুলের বাবা শাহজাহান মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কাউসার শেখের ছেলে মো. মিজান শেখ (২৪), পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মণ্ডলের ছেলে মিজানের খালু মো. আনোয়ার মণ্ডল (৪০) ও সূর্যদিয়া গ্রামের শাহাজ উদ্দীন মোল্লার ছেলে আব্দুল করিম মোল্লা (৩৫)।  

নিহত আসাদুল কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের দরিদ্র কৃষক শাহজাহান মণ্ডলের ছেলে। সে বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের শিক্ষার্থী, এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। রোববার (১৪ জুন) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। ওইদিন রাতেই পরিবার কালুখালী থানা পুলিশকে অবগত করে। পরদিন সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুর এলাকার একটি পাটখেতের পাশে বৈদ্যুতিক খুটির নিচ থেকে হাত ও পা বাধা অবস্থায় আসাদুলের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।   

এদিকে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবী করেন, আসাদুল ইসলাম জামায়াতের মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সক্রিয়কর্মী ছিলেন। বিচারের দাবিতে সোমবার রাত এগারটা পর্যন্ত তিনিসহ দলীয় কর্মীরা থানায় অবস্থান করেন। দরিদ্র পরিবারের ভালো ছেলেকে এমন নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  

মিজানের স্বীকারোক্তির বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, নিহত আসাদুল পরিবারের অভাব ঘোচাতে পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে কাজ করতো। কয়েক মাস আগে একমি কোম্পানীতে চাকুরী নেয়। সেখানে একই এলাকার পূর্ব পরিচিত মিজান শেখের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নেয়। ১৫ দিনের মধ্যে পরিশোধের কথা বলে টাকা দিতে ব্যার্থ হওয়ায় উভয়ের মধ্যে মনোমালিণ্য হয়। এক পর্যায়ে টাকা উত্তোলনে বিকল্প পথ বেছে নিয়ে মিজান কিছু পেশাদার সন্ত্রাসী ভাড়া করেন।  

মিজান পুলিশকে জানায়, রোববার (১৪ জুন) রাতে আসাদুলকে কৌশলে ডেকে নির্জন এলাকায় কিল-ঘুষি মেরে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। তাতে রাজি না হওয়ায় ভাড়াটিয়ারা নির্যাতনের এক পর্যায়ে আসাদুলের হাত-পা বেধে শারীরিক নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেন। নির্যাতনের চিহৃ মুছে ফেলতে তারা মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। গ্রেপ্তারকৃত তিনজন আসাদুলকে মারধরের পরিকল্পনায় অংশ নিলেও হত্যাকাণ্ডে অংশ নেননি। হত্যায় ৭ থেকে ৮ জন জড়িত ছিল।

আসাদুলের চাচা শফিকুল ইসলাম বলেন, আসাদুলের মতো ভালো ছেলে এলাকায় খুব কমই আছে। অথচ তাকে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমরা এ ঘটনার সাথে জড়িত প্রত্যেকের ফাঁসি চাই। সোমবার সন্ধ্যার আগেই আসাদুলের দাফন সম্পন্ন করা হয়েছে।  

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ প্রযুক্তিগত সহযোগিতায় সোমবার রাতে জড়িত ৩জনকে গ্রেপ্তার এবং দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেল, রক্তমাখা হেলমেট আলামত উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ পলাতক অপর আসামীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। পাওনা টাকা আদায় করতেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাজবাড়ীতে পাওনা টাকার জন্য যুবককে হত্যার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন, আদালতে স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল