রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ

বেড়াতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার

 ইজিবাইকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ; পথে প্রাণ গেল শিশুর, আহত ৫

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের 'মৌসুমি ফলাহার' উৎসব

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে সেরা রাজবাড়ীর তিন ইউএনও

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে সেরা রাজবাড়ীর তিন ইউএনও

রাজবাড়ীতে মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ

রাজবাড়ীতে মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শনিবার সকালে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল বের হয়। 

আওয়ামী লীগসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মহাসড়ক অবরোধ করে কয়েক মিনিট বিক্ষোভ মিছিল করায় সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।

মিছিলের এক মিনিট তিন সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ চৌধুরী জয়ের ছবি রয়েছে। আরেক পাশে বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি রয়েছে। ব্যানারে মাঝে বড় অক্ষরে লেখা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। ব্যানারের নিচের দিকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ লেখা রয়েছে। 

বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাত রামীমের নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি বিক্ষোভ মিছিলে শরিক হন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে ‘রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই সহ নানা শ্লোগান দিতে থাকেন। 

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১৩ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে বেশ কয়েকজন রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় নামেন। এ সময় তারা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহামড়কের আটকে ব্যানার সহকারে বেশ কয়েকজন আওয়ামী লীগ সহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানিয়ে আকষ্মিকভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন। সড়ক জুড়ে মিছিল করায় যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। মিছিলে অধিকাংশের মুখে মাস্ক রয়েছে। এছাড়া কয়েকজনের মাথায় হেলমেট পড়া রয়েছে। এ সময় তাদের অনেকের হাতে জাতীয় পতাকাও দেখা যায়। 

এ ব্যাপারে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ধরনের সংবাদ আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি, সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের শ্রীপুর এলাকায় কয়েকজন দেড় থেকে দুই মিনিটের মতো ঝটিকা মিছিল করে। খবর পাওয়া মাত্র দ্রæত পুলিশ পাঠানো হলে তারা এলাকা থেকে সটকে পড়ে। তবে এ সময় স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের স্থানীয় কয়েকজন তাদেরকে ধাওয়া করে বলে জানতে পারি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১৪ জুন ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল