ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া ‘এসবি সুপারডিলাক্স’ নামক যাত্রীবাহি পরিবহন প্রায় আড়াই ঘন্টা পর বেলা বারোটার দিকে টেনে তোলা হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে ঘাটে থাকা কেটাইপ ফেরি ‘করবীর’ ওপর টেনে তোলে। এ সময় বাসযাত্রীদের মালামাল ছাড়া কিছুই পাওয়া যায়নি। আহত অবস্থায় বাসচালক ও সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম ভেঙ্গে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। তার আগে ঘাট সংশ্লিস্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বাসের ষ্টাফরা ফেরি ঘাটের পন্টুনে যাত্রীদের নামিয়ে দেন। যার ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে ঘাটে উপস্থিত হন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রবিউল আলম, বিআইডবিøউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাসে থাকা মালামাল যাত্রীদের উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের মাঝে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ অথচ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসবি সুপারডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮) জানান, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার মদনপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেন। বাসে ৩৭ জন যাত্রী, চালক, সহকারীসহ ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা দৌলতদিয়া ফেরি পৌঁছলে সিরিয়াল না থাকায় সরাসরি তাদের ৭ নম্বর ঘাটে পাঠিয়ে দেয়া হয়। ৭ নম্বর ঘাটের একটি পকেটে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভেড়ানো ছিল। অপর পকেটে কেটাইপ ফেরি করবী ছিল। নিয়ম অনুযায়ী ঘাটে যাত্রীদের নামতে আহŸান করা হয়। অনেকে নামতে না চাইলে নৌপুলিশ তাদের নামতে বাধ্য করেন। এসময় তিনি ও সহকারী ফেরিতে ওঠতে গাড়ি চালু করা মাত্র ব্রেকফেইল (নিয়ন্ত্রণ হারিয়ে) করে সরাসরি করবী ফেরির র্যামে আঘাত করলে র্যাম ভেঙ্গে বাসটি নদীতে পড়ে যায়। পরে তিনি বাসের জানালা দিয়ে কোনভাবে বের হয়ে আসলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে।
গাড়ির সহকারী সাবিক হোসেন (২১) বলেন, বাসটি ঘাটে পৌছানোর পর টিকিট কাটকে কাউন্টারে যাই। টিকিট কাটা শেষে ৭নম্বর ঘাটের কাছে পন্টুনে পৌছানোর আগে সকল যাত্রী নেমে যায়। এসময় তিনি বাসে ওঠামাত্র সরাসরি ছুটতে শুরু করে। নদীতে পড়ার আগে তিনি লাফ দিলে পন্টুনের ওপর পরে গিয়ে মুখে আঘাত পেয়ে জখম হন।
বাসের তত্বাবধায়ক (সুপারভাইজার) আজমল হোসেন বলেন, ৪০সিটের বাসের তিনজন যাত্রী অনুপস্থিত ছিল। কুষ্টিয়ার মদনপুরসহ মোট পাঁচটি কাউন্টার সহ অনলাইন থেকে টিকিটকাটা মোট ৩৭জন যাত্রী নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছিল। বাকি তিনজন যাত্রী আসেনি। ঘাটে আসার পর বাস থেকে সকল যাত্রী নেমে যায়। তিনি পন্টুনে নামার পর বাসটি ফেরিতে ওঠার মুহুর্তে ব্রেকফেইল করে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।
বাসটিতে থাকা বিজিবি পিলখানা হেডকোয়াটার নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক আব্দুস সালাম বলেন, মাঝেমধ্যে এই পরিবহনে ঢাকা আসা যাওয়া করি, কিন্তু কখনো বাস থেকে ঘাটে নামিনি। বাসটি ঘাটে পৌছানোর পর যাত্রীদের নামার আহ্বান জানালে আমি অপরাগতা প্রকাশ করি। পরে নৌ পুলিশ আমাদের জোর করে নামিয়ে দেন। এরপর মুহুর্তে কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি দ্রæত গতিতে ফেরির র্যাম ভেঙ্গে নদীতে যায়। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের বাঁচাতে পুলিশ পাঠিয়েছিল। নতুবা গত ঈদের মতো এতগুলো মানুষের প্রাণ চলে যেত।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে পৌছানোর পর আমরা হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের নিচে নেমে যাওয়ার আহ্বান জানাই। পরে পুলিশ এসে আমাদের সহযোগিতা করে। এরপর মুহুর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি করবী ফেরির র্যাম ভেঙ্গে নদীতে পড়ে যায়। বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহত হয়নি।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, গত ঈদুল ফিতরের সময় পদ্মা নদীতে বাসডুবির পর থেকে ঘাটে ফেরিতে ওঠার আগে যাত্রীদের পরিবহন থেকে নামিয়ে দেওয়া হয়। আজকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পান। আমরা মনে করি নিয়ম মেনে চলে দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব হবে।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন হতে হবে। আজকের সচেতনতার কারনে এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করে দিচ্ছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসে থাকা সমস্ত মালামালগুলো উপযুক্ত প্রমাণ দিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন