রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ আগুনে পাঁচ দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

রাজবাড়ীতে ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পোষ্টমাষ্টার বরখাস্ত ও চার কর্মচারীকে শোকজ

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ৫; বিয়ে করতে ১০ বছর পর বাড়ি ফিরছিলেন আরিফ, বাড়ি ফেরা হলো না

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ পরিবারের অভাব ঘোচাতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন আরিফ ইসলাম (২৬)। দেশে ফিরে বিয়ে করবেন বলে প্রস্তুতি নিয়ে আসছিলেন। তাঁকে আনতে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান পরিবারের সদস্যরা। প্রাইভেট কারে করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আরিফ ইসলামসহ মা, বোন ও ভাই। তবে প্রাণে বেঁচে যান শিশু দুটি।  

সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা মালিগ্রাম ফ্লাইওভার পার হওয়ার আগে গ্যাস সিলিন্ডারবোঝাই দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে তাদের বহনকারী প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮) ও ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম (২৫), প্রাইভেট কারের চালক যশোর মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের নূর ইসলামের ছেলে জাহিদ হোসেন (৩২)। 

এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শহিদুল ইসলামের ছোট ছেলে রাকিবুল ইসলাম (১৮) ও আয়শা খাতুনের সাত বছর বয়সী ছেলে আশরাফুল হুসাইন ও তিন বছর বয়সী মেয়ে তাসফিয়া খাতুনকে। এরমধ্যে আজ সকালে রাকিবুল ইসলাম মারা যান। এ নিয়ে একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলেসহ চারজন এবং প্রাইভেটকার চালকসহ পাঁচ জনের মৃত্যু হলো। তবে শিশু দুটি আশঙ্কামুক্ত রয়েছে।   

দুর্ঘটনায় নিহত আয়শা খাতুনের স্বামী ইলিয়াস সরদার বলেন, অভাব ঘোচাতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন আরিফ। ধারদেনা পরিশোধ করা ও বাড়ি-ঘরের কাজ শেষে কিছু সমস্যার কারনে এতদিন তার দেশে ফেরা হয়নি। এখন দেশে ফিরে বিয়ে করবেন বলে পুরো আয়োজন চলছিল। বিয়ের প্রস্তুতি হিসেবে তিন মাসের ছুটিতে দেশে ফিরছিলো। দীর্ঘদিন পর দেশে ফিরছে বলে আরিফকে আনতে ভাড়া করা প্রাইভেটকার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান শ্বাশুড়ি নূর জাহান বেগম, তাঁর স্ত্রী আয়শা খাতুন, শ্যালক রাকিবুল ইসলাম ওই তাঁর দুই শিশু সন্তান। প্রাইভেটকারে জায়গা না হওয়ায় তারা কেউ সঙ্গে যেতে পারেননি। 

ইলিয়াস সরদার বলেন, আমার শ্বশুর শহিদুল ইসলাম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ের সংসারে শ্বশুর ছাড়া এখন আর কেউ বেঁচে নেই। আমার স্ত্রী ছিল তিন ভাই বোনের মধ্যে বড়। বড় শ্যালক আরিফ ইসলাম ছিল মালয়েশিয়া প্রবাসী, আর ছোট শ্যালক রাকিবুল ইসলাম এলাকায় ভ্যান চালাতো। এতদিন পর দেশে ফিরছে বলে পরিবারের মধ্যে আনন্দ বয়ছিল। ধুমধাম করে বিয়ে দিবেন বলে সকল আয়োজন চলছিল। কিন্তু তাঁকে আনতে গিয়ে পথেই সব শেষ হয়ে গেল। বাড়ি ফেরা হলো না আরিফের। সঙ্গে মা, বোন, দুই ভাইও প্রাণ হারালো। আমার শ্বশুরকে এখন কিভাবে বুঝ দিব।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত চারজনের লাশের সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহত আরেকজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এছাড়া আইনগত অন্যান্য প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ৫; বিয়ে করতে ১০ বছর পর বাড়ি ফিরছিলেন আরিফ, বাড়ি ফেরা হলো না

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল