রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ‘এসো মিলি সখা প্রাণের স্পন্দনে, মিলনমেলায় হবে দেখা বিদ্যালয়ে’ শ্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা এই পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। 

পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একত্রে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা সাড়ে এগারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। এ সময় সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের যোগদান করি। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের অনেক মেয়ে দেশ-বিদেশে চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। যোগদানের পর থেকে কারিকুলামসহ খেলাধুলা এবং লেখাপড়ায় সব সময় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করছে। বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন।    

পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মুসা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহসা হয়না বললে চলে। তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সবক্ষেত্রেই জেলার মধ্যে এগিয়ে আছে। আজকের এই দিনটি অত্যন্ত অনেক সুন্দর এবং ভালো মনে হচ্ছে। এতবড় অনুষ্ঠানের উদ্যোগ নেয়া মেয়েদের পক্ষে অনেক কষ্টকর। তারপরও সুন্দর আয়োজন করে তারাই সেরা আবারও তা দেখিয়ে দিল। আমরা প্রত্যাশা, একটি বাসযোগ্য সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।    

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের বয়স প্রায় ৬৪ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটক সহ মিলনায়তন জুড়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছেন এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, কেক কাটা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনর্মিলনীতে আসা এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী লুবনা হক বলেন, প্রায় ২৩ বছর পর বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। এখানে এসে অনেক সিনিয়র আপুদের কাছে পেলাম, সহপাঠীসহ জুনিয়রদেরও কাছে পেলাম। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান শিক্ষকদের কাছে পেয়েছি। আমার কাছে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমার মতে, এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত। 

এসএসসি ২০০৬ সালের শিক্ষার্থী জাসমা আক্তার বলেন, আমার মা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমার খালামনি, বড় আপু পড়াশোনা করেছে। বর্তমানে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অনেক স্যারকে কাছে পেলাম, সিনিয়র আপুদেরও কাছে পেলাম। আজকের মধ্যে অনেককে আগামীতে পাবো কি না জানিনা। তবে মাঝেমধ্যে এ ধরনের মিলন মেলার আয়োজন করা উচিত। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল