রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

রাজবাড়ীতে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন, বাবার মামলায় ছেলে গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীর পদ্মা নদীর ঢাই, বোয়াল, রুইসহ মহাবিপন্ন বাগাড় বিক্রি হলো দুই লাখ টাকায়

রাজবাড়ীতে পরকীয়ার অভিযোগে তরুণের সঙ্গে গৃহবধুকে গাছে বেধে নির্যাতন, ভিডিও ভাইরাল

দৌলতদিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ চিহিৃত দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার

পাংশায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের পরিবারের সাংবাদিক সম্মেলন, হুমকি ও মামলা প্রত্যাহারের অভিযোগ

যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন সহজীকরণে কর্মশালা

ঈদের ছুটিতে ছুটছে ঘরমুখো মানুষ, দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী গাড়ির চাপ

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয় জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ ছুটতে শুরু করেছে। রোববার বিকেল থেকে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষজন গ্রামে ছুটতে শুরু করেছেন। পাশাপাশি ঢাকামুখী বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহন ছুটছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যানবাহনের সাথে মানুষের ভিড় দেখা যায়। 

সোমবার সকালেও দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীবাহি পরিবহন, কাঁচাপণ্যের গাড়ি সহ পশুবাহি গাড়ির লম্বা লাইন দেখা যায়। শেষ মুহুর্তে কোরবানীর পশুর হাঁট ধরতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পশুবাহী গাড়ি ছুটছে। দৌলতদিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে এসব মানুষ রাজধানীর গাবতলি পশুর হাঁটসহ বিভিন্ন অঞ্চলের হাঁটে যাচ্ছে। গত ২৪ ঘন্টার হিসেবে ঘাট দিয়ে ৫০০টির মতো পশুবাহি গাড়ি পাড়ি দিয়েছে।

এদিকে রোববার দিবাগত রাতে কালবৈশাখী ঝড় বৃষ্টির কারনে রাত সাড়ে ৮টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ নৌযান বন্ধ ছিল। প্রায় সোয়া এক ঘন্টা বন্ধের পর রাত সোয়া ৯টার দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পুনরায় ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়। সোয়া এক ঘন্টার মতো নৌযান বন্ধ থাকায় যাত্রীসহ যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে বেশকিছু গাড়ি আটকা পড়ে।   

বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিস্ট সূত্র জানায়, যাত্রীবাহি পরিবহন, কাঁচাপণ্যের গাড়ির সাথে কোরবানীর পশুবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে ভিআইপিভাবে দ্রæত ফেরিতে নদী পাড়ি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে এজন্য সরকারি নির্দেশনা রয়েছে। এ জন্য প্রয়োজন অনুযায়ী ফেরি সংখ্যাও বাড়ানো হয়েছে। ঘাট এলাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। 

সংস্থাটির হিসেব মতে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ৩৪১টি যাত্রীবাহি বাস, ৮২৯টি ট্রাক, ৮৫৭টি ছোট গাড়ি এবং ১৬৯টি মোটরসাইকেল নদী পাড়ি দেয়। এরমধ্যে ৪৯৪টি শুধু পশুবাহি গাড়ি নদী পাড়ি দেয়। 

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট এলাকার তত্বাবধায়ক নুরুল আনোয়ার মিলন জানান, রোববার বেলা তিনটার পর থেকে ঈদে ঘরমুখো যাত্রীরা আসতে শুরু করেছে। রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বিভিন্ন অঞ্চলের মানুষজন বিশেষ করে চাকরিজীবীরা ছুটির শুরুতে গ্রামে ছুটতে শুরু করেছে। এ জন্য বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি লঞ্চ সার্বক্ষনিক সচল রয়েছে। তবে রোববার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে যাত্রী পারাপার চরমভাবে ব্যাহত হয়। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, যাত্রীবাাহি পপিরবহন, কাঁচাপণ্যের গাড়িসহ শেষ মুহুর্তেও কোরবানীর পশুবাহি গাড়ি এখনও অনেক ছুটছে। ঈদের এক-দুইদিন আগ পর্যন্ত এ ধরনের পশুবাহি গাড়ি রাজধানীর দিকে ছুটতে পারে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে পরদিন রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ২১৯৬টি গাড়ি পাড়ি দেয়। এরমধ্যে ৫০০টির মতো পশুবাহি গাড়ি ছিল। তবে রোববার রাত সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের কারনে ফেরি বন্ধ থাকায় যানবাহন পারাপার ব্যাহত হয়। উভয় ঘাটে বেশ কিছু গাড়ি নদী পাড়ি দিতে আটকা পড়ে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈদের ছুটিতে ছুটছে ঘরমুখো মানুষ, দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী গাড়ির চাপ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল