নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “অতিতে ধর্ষণের বিচার হলে হয়তো আজ রাস্তায় দাঁড়াতে হতো না। রামিসা আমাদের সন্তান। আজ আমার সন্তান, কাল আপনার সন্তান। এভাবে আর কত রামিসা শেষ হবে। আমরা আর কোন রামিসার এমন পৈশাচিক, নৃশংস মৃত্যু দেখতে চাইনা।”
রামিসার খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে প্রথম আলো গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধুসভার যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এমনই আহ্বান জানান বক্তারা।
“শিশুর ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” শ্লোগান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে শুক্রবার সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে প্রথম আলো রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক, স্কল-কলেজের শিক্ষার্থী, পথচারীর পাশাপাশি সমাজ সচেতন নাগরিকারা এতে অংশ গ্রহণ করেন। প্রখর রোদ আর গরম উপেক্ষা করে কয়েকশ মানুষ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এ সময় বক্তরা বলেন, রামিসার বাবা কতটা অসহায় হলে বলতে পারেন, ‘আমি বিচার চায়না, কারণ বিচার পাবো না’। রামিসার বাবার এমন কথায় আমরা সবাই মর্মাহত। আমরা আর কত এমন পৈশাচিক, নিশৃংস মৃত্যু দেখবো। এমন নৃশংস ঘটনা মাদকসেবী ছাড়া কারো পক্ষে সম্ভব না। মাদকের ভয়াবহতা কোন পর্যায়ে গেছে দেশের মানুষ বুঝতে পারছে। এভাবে কোন দেশ চলতে পারে না। শক্ত হাতে মাদক দমন করতে না পারলে এমন ভয়াবহতা চলতে থাকবে। তারই ধারাবাহিকতায় এমন পৈশাচিক ঘটনা ঘটে যাচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানাবো এমন নৃশংসতা এবং ভয়াবহতার বিরুদ্ধে কঠোর হতে। রামিসার হত্যাকারী গ্রেপ্তার হয়েছে। অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশবাসীকে দেখিয়ে দিন। ধর্ষকদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগ হলে এমন ভয়াবহতা কমে আসবে বলে মনে করি।
গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শফিক মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুরাজিত চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, লেখক আব্দুল আউয়াল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ বাজার একুশ ইলেক্ট্রনিক্স এর পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা জর্জ আদালতের আইনজীবী মকিম মণ্ডল, ঢাকা শিশু সংসদের সাবেক সভাপতি আয়নাল শেখ, গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের সদস্য নাজমুল ইসলাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ফাহিম হাসান হিমেল, শিক্ষার্থীদের পক্ষে এলিজা মিম ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক। প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভা শেষ করেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন