রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রাজবাড়ীর পদ্মা নদীর ঢাই, বোয়াল, রুইসহ মহাবিপন্ন বাগাড় বিক্রি হলো দুই লাখ টাকায়

রাজবাড়ীতে পরকীয়ার অভিযোগে তরুণের সঙ্গে গৃহবধুকে গাছে বেধে নির্যাতন, ভিডিও ভাইরাল

দৌলতদিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ চিহিৃত দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার

পাংশায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের পরিবারের সাংবাদিক সম্মেলন, হুমকি ও মামলা প্রত্যাহারের অভিযোগ

যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন সহজীকরণে কর্মশালা

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী তরুণ ক্রিকেটার নিহত, গুরুতর আহত স্ত্রীকে ঢাকায় প্রেরণ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, জেলা বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, ফায়ার সার্ভিস, থ্রি হুইলার সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরী ও লঞ্চ সংখ্যা বাড়ানোসহ ঘাট প্রস্তুত রাখা, যাত্রীদের সুবিধার্থে সড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা, লুচ কালেকশনের নির্ধারিত পোশাক পরিধান করা, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো, ঈদকে সামনে রেখে যাতে অপরাধীদের অপতৎপরতা বেড়ে না যায় সেদিকে নজরদারি বাড়ানো, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরীতে ঈদের সময় জুয়া আর ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠে নৌপুলিশ সদস্যদের এ ব্যাপারে আরো বেশি তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়। 

সভায় জানানো হয়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করবে। এছাড়াও যাত্রী পারাপারের জন্য ফেরীর পাশাপাশি ছোট-বড় মিলিয়ে ২০টি লঞ্চ চলাচল করবে এই নৌরুটে। সভায় ঈদের ৩দিন আগে থেকে ঈদের ৩দিন পর পর্যন্ত কাঁচামাল বোঝাই ট্রাক ব্যতীত অন্যান্য ট্রাক পারাপার বন্ধ রাখা এবং পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইউএনও সাথী দাস বলেন, এ বছর ঘাট দিয়ে ঈদে ঘরমুখো মানুষ যেন কোন রকম ভোগান্তি ছাড়াই বাড়ী পৌছাতে পারে তার সু-ব্যবস্থা করা হবে। কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে সকল বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানী ও ভাড়া মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্ট পরিচালিত করবে উপজেলা প্রশাসন। এমনকি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, যাত্রী নিরাপত্তা এবং নির্বিঘ্নে পারাপারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে। কিছু অসাধু ব্যক্তি শ্রমিক সংগঠনের নামে পরিবহনে তুলে দেয়ার কথা বলে যাত্রীদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এমন প্রমাণ পাওয়া মাত্র তাদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল