নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা।
“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক স্কুল-কলেজ পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রাশেদুল হক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বীর মুুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কশিমন সমন্বিত ফরিদপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার তাহমিনা খানম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উজানচর সাহাজদ্দিন মÐল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক মো. মাসুদ হোসেন, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহŸায়ক হেলাল মাহমুদ প্রমূখ।
“জবাবদিহি মূলক সরকার ব্যবস্থাপই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর উপজেলা পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় পক্ষে অবস্থান নেয় দৌলতদিয়া মডেল হাইস্কুল এবং বিপক্ষে অবস্থান নে উজানচর সাহাজদ্দিন মণ্ডল ইনষ্টিটিউট এর শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘন্টা ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দৌলতদিয়া মডেল হাইস্কুল। সেরা বক্তা নির্বাচিত হয় দৌলতদিয়া মডেল হাইস্কুল দলের দলনেতা ও বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার। পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ক্রেস্টও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন