রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ১৮ মে ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

গোয়ালন্দের দুটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে এসএসসি পরীক্ষায় পাস করেছে

১৭ দিন নিখোঁজের পর রাজবাড়ী সদর থানা ওসির সহযোগিতায় মাকে ফিরে পেলো পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে দুইবার চুরি

রাজবাড়ীঃ মাদকের পাওনা টাকার জেরে যুবককে হত্যা; অসহায় পরিবার

উত্তরাধিকার সূত্রে দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ কোন শিক্ষায় নেই - প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিুতমীর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ যুবলীগের নৌ-মিছিল ও পোস্টারিং

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গুরুতত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ট্রলারে নৌ-মিছিলের ঘটনা ঘটেছে। এছাড়া নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতার নেতৃত্বে দুইদিন দৌলতদিয়া ঘাট, পৌরসভা, দলীয় কার্যালয় সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার শাটানো হয়। 

পোষ্টারের মাঝে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় করে ছবি ব্যবহার করা হয়েছে। এক পাশে যুবলীগের চেয়ারম্যান এবং মহাসচিবের ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারে "শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা" স্লোগান লেখা হয়। পোস্টারের নিচে মো. আশরাফুল ইসলাম আশরাফ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোয়ালন্দ উপজেলা যুবলীগ ও সাবেক সদস্য ২ নং ওয়ার্ড দৌলতদিয়া ইউপি লেখা রয়েছে। এছাড়া এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

একাধিক ভিডিওগুলোতে দেখা যায়, রোববার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ইঞ্জিন চালিত ট্রলারে করে আসছেন আশরাফুল ইসলাম সহ তাঁর কয়েকজন অনুগত দলীয় নেতাকর্মী। এ সময় তাদেরকে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। তাদের প্রত্যেকের হাতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার রয়েছে। যুবলীগের নেতাকর্মীদের ট্রলার যোগে শেখ হাসিনার পক্ষে মিছিল সহকারে আসার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হয়।

আরেক ভিডিওতে দেখা যায়, আগের দিন শনিবার দিবাগত রাতের কোনো এক সময় মুখে মস্ক পড়ে কয়েকজন যুবক দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটের গুরুত্বপূর্ণ স্থান, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, গোয়ালন্দ পৌরসভা , উপজেলা পরিষদ সংলগ্ন স্থান সহ গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা তাদের ফেসবুক আইডিতে এসব ভিডিও প্রকাশ করে।

পোষ্টার লাগানো এবং নৌ-মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম আশরাফ। 

পোস্টারে “১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উল্লেখ করা হয় এবং ইংরেজিতে বাংলাদেশ রাইস এগেইন’ শিরোনাম ব্যবহার করা হয়।

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম বলেন, দলকে ভালোবাসি বলে আর বসে থাকতে পারছি না। দেশের বিভিন্ন অঞ্চলের মুজিববাদী কর্মীরা মাঠে নেমে পড়েছে। আমাদেরও বসে থাকার সুযোগ নেই। শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন এবং বীরের বেশে ফিরবেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমার পক্ষ থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টার অংশ হিসেবে নৌমিছিল এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পাস্টার শাটানো হয়েছে।  

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, "নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কিছু নেতাকর্মী পোষ্টার লাগানো ও নৌ-মিছিলের বিষয়ে ফেসবুকে দেখেছি। অথেনটিক এখনও পাইনি। এরপরও এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ যুবলীগের নৌ-মিছিল ও পোস্টারিং

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল