রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

গোয়ালন্দের দুটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে এসএসসি পরীক্ষায় পাস করেছে

১৭ দিন নিখোঁজের পর রাজবাড়ী সদর থানা ওসির সহযোগিতায় মাকে ফিরে পেলো পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে দুইবার চুরি

রাজবাড়ীঃ মাদকের পাওনা টাকার জেরে যুবককে হত্যা; অসহায় পরিবার

উত্তরাধিকার সূত্রে দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ কোন শিক্ষায় নেই - প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিুতমীর

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ "সংযোগ বাঁড়াও, অর্থনীতি বাঁচাও, দৌলতদিয়া-পাটুরিয়ায দ্বিতীয় পদ্মা সেতু গড়"- এ স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ'র ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, এনসিপির নেতা নাজমুল ইসলাম, আকিব সরদার, আবিদ হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া একটি জন গুরুত্বপূর্ণ নৌপথ। বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষ। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দীর্ঘ যানজট, ফেরি পার হতে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাসহ নানা অনিয়ম, অব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে দেয়। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের একাংশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব এখনো অটুট রয়েছে। তাই এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

তারা আরো বলেন, আমরা গোয়ালন্দের অবহেলিত মানুষ, রাজবাড়ী জেলা যখন ভাগ হয়ে যায় তখন গোয়ালন্দের মহুকুমা জেলা থেকে বঞ্চিত হয়। গোয়ালন্দ এখনো পর্যন্ত উপজেলায় রয়ে গেছে। চীনের দুঃখ হোয়াংহো, আর গোয়ালন্দের দুঃখ নদী ভাঙ্গন। তাই আমরা আমাদের একটাই প্রাণের দাবি পদ্মা সেতু হোক এখানে নির্মাণ করা হোক। আমরা পদ্মা ব্যারাজের বিপক্ষে নই। আমরা সরকারকে এই মেগা প্রকল্প বাস্তবায়নে সাধুবাদ জানাই। তবে পদ্মা ব্যারাজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু বাস্তবায়নের ব্যাপারে জানতে চাইলে রোববার দুপুরে রাজবাড়ীতে দুর্ঘটনায় চেক বিতরণ অনুষ্ঠান শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক। ইতোমধ্যে দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মাসেতুর সমীক্ষার কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করি সরকার যথা সময়ে এই অঞ্চলের মানুষের দাবির প্রতি শ্রদ্ধা রেখে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে কাজ শুরু করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল