রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই; অসুস্থ বিথীর গোয়ালন্দের বাড়িতে ইউএনও, দিলেন সু-চিকিৎসার আশ্বাস

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

রাজবাড়ীতে জিপিএ-৫ সংবর্ধনা; স্বপ্ন পূরণের জন্য আবারও প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে ছুটে আসে

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

কার্যালয়ের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ রাজবাড়ীর অফিস সহায়কের মৃত্যু

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ছুটি শেষে কার্যালয়ের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর দগ্ধ অফিস সহায়ক মনিরা খাতুন (২৮) টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে মারা গেছেন। সে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে কর্মস্থলসহ গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট গ্রামের মেহেদী হাসানের স্ত্রী এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। তাঁর স্বামী মেহেদী হাসানও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার সকাল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মনিরা খাতুনের স্বামী মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, মনিরা খাতুনের শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসা জানিয়েছেন। যে কারনে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁদের সংসারে মাত্র ১০ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মা ছাড়া এই শিশু ছেলে সন্তান নিয়ে তিনি অনেক অসহায় হয়ে পড়েছেন। 

জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়। এর আগে রোববার (১০ মে) বিকেলে ছুটি শেষে কার্যালয়ে উত্তোলনকৃত জাতীয় পতাকা নামাতে যান মনিরা। কার্যালয়ে এক পাশে স্থাপিত পাইপ থেকে জাতীয় পতাকা নামাতে গেলে সাবধানতাবশত পতাকাবাহী স্টীলের পাইপটি বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে। পাইপটি বিদ্যুতায়িত হয়ে মনিরার পড়নের কাপড়ে আগুন ধরে যায়। অফিসে কেউ না থাকায় তাঁকে উদ্ধার করতে দেরি হওয়ায় আগুন ছড়িয়ে শরীরে বেশিরভাগ অংশ দগ্ধ হয়। পথচারীরা টের পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। 

সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মনিরা খাতুনের শরীরের বেশিরভাগ অংশ ঝলছে যায়। তাঁকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের লোকজন তাঁকে ফরিদপুর না নিয়ে ওইদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।  

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, প্রায় পাঁচ বছর ধরে মনিরা জেলা নিরাপদ খাদ্য অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। ওইদিন জরুরি মিটিংয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম। বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে দ্রুত এসে দেখি তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে দ্রæত ঢাকায় পাঠানো হয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে মনিরা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কার্যালয়ের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ রাজবাড়ীর অফিস সহায়কের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল