রাজবাড়ী মেইল
আপডেট : বুধবার, ১৩ মে ২০২৬

দুর্গন্ধের উৎস থেকে মাটিতে পুতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার

বজ্রপাতে রাজবাড়ীর সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু

পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে দোয়া অনুষ্ঠান ও আনন্দ মিছিল

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল কাটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে বিভিন্ন খাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উন্নয়নের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। তার ভিতর কৃষকদের উন্নয়নে যে সমস্ত সমস্যা হচ্ছে সেসব নিরসন করে কিৃষি উৎপাদন এবং আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে চায়। 

সরকার সিদ্ধান্ত নিয়েছে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হবে। এটা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এবং কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন হবে। এটা কখনও কেউ কল্পনা করতে পারেননি।   

মঙ্গলবার (১২ মে) বিকেল পাঁচটার দিকে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ^নাথপাড়া বেড়িবাঁধ অভিমূখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার এবং উজানচর হাবিল মন্ডল পাড়া কালামের বাড়ি থেকে ফৈজদ্দিন মাতুব্বর পাড়া সলিম মাতুব্বরের বাড়ি অভিমুখী দশমিক ৯৩০ কিলোমিটার খাল পুন:খনন কর্মসূচি উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে দুটি খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়নে প্রায় ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যায় ধরা হয়েছে। 

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিলেন তার মধ্যে খাল কাটা অন্যতম কর্মসূচি। খাল কাটার কারণে বাংলাদেশ কৃষিতে, খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছিল। তাঁরই সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতায় এসে আবারও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছে। খাল কাটলে কৃষিতে যে উন্নতি হবে তা আমাদের ভাবনার অতিত। কৃষক মাঠে পানি পাবে, মাঠে জলাবদ্ধতা থাকবে না। ফসল, পাট জাগ দেয়ার জন্য পানি পাবে, মাছের উৎপাদন বাড়বে। 

প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখানে সার্ভে হয়েছে। কৃষি উৎপাদনে কোথায় কোথায় খাল কাটতে হবে বিভিন্ন দপ্তর যাচাই বাছাই করে তারা পরিকল্পনা করেছে। আজকে গোয়ালন্দের দুটি খাল খনন কর্মসূচির মাধ্যমে রাজবাড়ী জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন হলো। আমরা এর মাধ্যমে জেলায় যত জায়গায় জলাবদ্ধতা আছে, যত জায়গায় এই সমস্যা আছে সেসব সমস্যা নিরসন করবো। আজকের এই কর্মসূচি একটা যুগান্তকারী পদক্ষেপ। এতে করে প্রান্তিক কৃষক, চাষী অনেক উপকৃত হবে। আশা করি খাল খননের ভিতর দিয়ে নবদিগন্তের সূচনা হলো। 

খাল দখল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা নদী, খাল দখল করেছেন, সরকারি জমি জায়গা দখল করে আছেন। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি সেইসব দখল মুক্ত করে নদী বা খালে পানি প্রবাহে কোন জায়গায় কোনভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। তিনি যেই হোন যত বড় প্রভাবশালী লোক হোন খালের মধ্যে বা নদীর মধ্যে তারা কোন ধরনের স্থাপনা করে থাকেন তা অবশ্যই দেখবো। কৃষি উৎপাদনের স্বার্থে খালের প্রবাহ, পানির প্রবাহ আমরা নিশ্চিত রাখতে চাই।   

খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমূখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১৫ মে ২০২৬

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল