রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

দুর্গন্ধের উৎস থেকে মাটিতে পুতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার

বজ্রপাতে রাজবাড়ীর সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু

পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে দোয়া অনুষ্ঠান ও আনন্দ মিছিল

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে নতুন আরেকটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। 

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বিষয়টি উত্থাপন করলে সকলে সিদ্ধান্তের সাথে জোড়ালোভাবে সহমত পোষণ করেন। 

জানা যায়, রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে পৃথক উপজেলার দাবি জানিয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানি আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়। তারা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে শহীদওহাবপুর, খানখানাপুর, বসন্তপুর, সুলতানপুর, মূলঘর ও আলীপুর এই ৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার দাবি জানান। 

সোমবার দুপুরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের উন্নয়ন কর্মকাÐ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে অনেক চাপে থাকতে হয়। এমনকি ত্বরিত গতিতে যে কোন কাজ সামাল দিতে অনেক বেগ পোহাতে হয়। এক্ষেত্রে সদর উপজেলা থেকে সবচেয়ে দূরবর্তী পাশাপাশি অবস্থিত এমন ৫-৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলা করা যায় কি না প্রস্তাব উত্থাপনের সঙ্গে সকলে একমত পোষন করেন। 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, সম্প্রতি সুলতানপুর ইউনিয়নে একটি বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত বন্ধ করতে ঘটনাস্থলে পৌছতেই ত্রিশ মিনিটের বেশি সময় লেগে যায়। এরকম অনেক ঘটনা আছে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে গেলে সদর উপজেলা থেকে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। সুলতানপুর, বসন্তপুর, শহীদওহাবপুর সহ এমন কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার প্রয়োজনীয়তা আছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান এর সঞ্চালনায় জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক প্রমূখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন করে আরেকটি উপজেলা গঠন এবং দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে রেজুলেশনে সিদ্ধান্ত গৃহিত হয়।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১৫ মে ২০২৬

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল