সোমবার, ১১ মে ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

মোটরসাইকেলের সাথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘষা লাগার অপরাধে পুলিশ কনেষ্টবলকে মারধর, গ্রেপ্তার ১

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ ১৫ দিন পর দেশে

ধানের মণ ১ হাজার ৫০০ টাকা সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

গোয়ালন্দ বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে স্থানীয়রা

রাজবাড়ীতে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি

রাজবাড়ীতে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ছুটি শেষে কার্যালয়ের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা খাতুন (২৮) নামের এক অফিস সহায়ক গুরুতর আহত হয়েছেন। সে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত।

রোববার বিকেলে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় অবস্থিত কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। স্বামী মেহেদী হাসানও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেরা কার্যালয়। রোববার (১০ মে) বিকেলে ছুটি শেষে কার্যালয়ে উত্তোলনকৃত জাতীয় পতাকা নামাতে যান অফিস সহায়ক মনিরা খাতুন। কার্যালয়ের এক পাশে স্থাপিত পাইপ থেকে জাতীয় পতাকা নামাতে গেলে অসাবধানতাবশত পতাকাবাহী স্টীলের পাইপটি বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। এ সময় পাইপটি বিদ্যুতায়িত হয়ে মনিরার পড়নের কাপড়ে আগুন ধরে যায়। অফিসে কেউ না থাকায় তাঁকে উদ্ধার করতে দেরি হওয়ায় আগুন তাঁর সারা শরীরে ছড়িয়ে শরীরের বেশিরভাগ অংশ ঝলছে যায়।  

স্থানীয় কয়েকজন জানান, রাস্তার লোকজন বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। 

সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা খাতুনের শরীরের বেশিরভাগ অংশ ঝলছে গেছে। সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের লোকজন তাঁকে ফরিদপুর না নিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, অফিস সহায়ক মনিরা খাতুনের শরীরের বেশিরভাগ অংশ ঝলছে গেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থান সঙ্কটাপন্ন হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১১ মে ২০২৬

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল