রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

বজ্রপাতে বাবার কোল থেকে ছিটকে বেঁচে গেল শিশু, প্রাণ হারালেন বাবা

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মজ্জৎকোল এলাকায় বাড়ির কাছে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পায়। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সুমন মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর এগ্রো মিলে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে আকাশে মেঘ জমা অবস্থায় বজ্রপাত ঘটলে সুমনের কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা কোল থেকে ছিটকে পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান সাফিয়াকে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তাঁর কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক ভাবে স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনয়ারা আক্তার জানান, সকাল ৭টার দিকে সুমন ও তার শিশু সন্তানকে হাসপাতালে আনা হলে সুমনকে মৃত ঘোষণা করা হয়। বজ্রপাতে আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে বাবার কোল থেকে ছিটকে বেঁচে গেল শিশু, প্রাণ হারালেন বাবা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মজ্জৎকোল এলাকায় বাড়ির কাছে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পায়। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সুমন মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর এগ্রো মিলে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে আকাশে মেঘ জমা অবস্থায় বজ্রপাত ঘটলে সুমনের কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা কোল থেকে ছিটকে পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান সাফিয়াকে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তাঁর কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক ভাবে স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনয়ারা আক্তার জানান, সকাল ৭টার দিকে সুমন ও তার শিশু সন্তানকে হাসপাতালে আনা হলে সুমনকে মৃত ঘোষণা করা হয়। বজ্রপাতে আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল