রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাবটপ চুরি

রাজবাড়ীতে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোষ্টমাষ্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই, চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ইয়াবাবড়ি সহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ীর আড়কান্দি মহাশ্মশান তিন মন্দিরের মূল্যবান জিনিসপত্র চুরি

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি একাদশ গ্রাম সম্মিলিত মহাশ্মশান এবং কয়েক মিটার দূরুত্বে অবস্থিত উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা বাজার বেতেঙ্গা মহাশ্মশানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় মহাশ্মশানের তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন আড়কান্দি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা। এ ছাড়া চুরির খবর পেয়ে মঙ্গলবার সকালে মহাশ্মশান দুটি পরিদর্শন করেন রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার। 

এ সময় দুটি মহাশ্মশান কমিটি ও পুলিশ সদস্যরা দেখতে পান, আড়কান্দি একাদশ গ্রাম সম্মিলিত মহাশ্মশানের দুটি মন্দির এবং বেতেঙ্গা বাজার বেতেঙ্গা মহাশ্মশানের একটি মন্দির থেকে প্রতিমার রুপার দেড় ভরি ওজনের এক জোড়া কানের দুল, প্রতিমার গায়ের চারটি চাদর, পিতলের পূজার তিনটি ঘট, দানবাক্স হতে প্রায় ৩ হাজার টাকা ও মহাশ্মশানের অফিস থেকে চারটি প্রিন্টের শাড়ি খোয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ হাজার টাকা। চুরির খবরে মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।   

বহরপুর ইউপির আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা বলেন, রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে সুসজ্জিত মন্দির ও মহাশ্মশান হচ্ছে আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন মহাশ্মশানের একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে এসে দেখি, আমাদের দুটি মন্দিরের পূজার বিভিন্ন সরঞ্জমাদি চুরি হয়েছে। আমাদের পাশেই বেতেঙ্গা বাজার বেতেঙ্গা মহাশ্মশান রয়েছে। সেখানকার মন্দির থেকে রুপার কানের দুল, দানবাক্সসহ কিছু জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, দুটি মহাশ্মশান পাশাপাশি অবস্থিত। মাত্র কয়েক মিটার দূরুত্বে ব্যবধানে দুটি মহাশ্মশানে চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে দুটি মহাশ্মশানের তিনটি মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় দেখা যায়। দুটি মহাশ্মশানের মোট চারটি মন্দিরের মধ্যে তিনটি মন্দির থেকে প্রতিমার রুপার কানের দুল, গায়ের চাদর, পিতলের ঘট, শাড়িসহ কিছু ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস খোয়া গেছে। তবে মহাশ্মশানের মন্দিরে থাকা কোনো প্রতিমার ক্ষয়-ক্ষতি হয়নি। পুলিশ এ ধরনের চুরির রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

রাজবাড়ীর আড়কান্দি মহাশ্মশান তিন মন্দিরের মূল্যবান জিনিসপত্র চুরি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল