রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাবটপ চুরি

রাজবাড়ীতে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোষ্টমাষ্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই, চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ইয়াবাবড়ি সহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

এবার পদ্মা নদীর এক পাঙাশ মাছ বিক্রি হলো ৭১ হাজার টাকায়

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় এবার পদ্মা নদীর এক পাঙাশ মাছ প্রায় ৭১ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় এক মাছ ব্যবসায়ী বাজারের আড়ত থেকে নিলামে প্রায় ৭০ হাজার টাকায় কিনেন। পরে কুষ্টিয়ার এক শিল্পপতির কাছে ৭১ হাজার টাকায় বিক্রি করেন। তার আগে সকালে পদ্মা নদীর মোহনায় জেলেদের ঘাইরা বেড় জালে ২৫ কেজি ওজনের ওই পাঙাশ মাছটি ধরা পড়ে। 

স্থানীয় মতস্যজীবীরা জানান, মঙ্গলবার ভোরে নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার ছাত্তার মেম্বারের ছোট ভাই এরশাদ শেখ। নদীতে ঘাইলা বের জাল ফেলে ভাসতে ভাসতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথের মাঝামাঝি পদ্মা নদীর মোহনায় আসতে থাকেন। সকাল সাড়ে ৬টার দিকে তাঁর জালে ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই দেখতে পান বড় আকারের একটি পাঙাশ। সকাল সাতটার দিকে পাঙাশটি নিয়ে বিক্রির জন্য আসেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে। এ সময় আড়তদার রেজাউল মন্ডলের আড়তে মাছটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৫ কেজি হয়েছে। নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা পাঙাশটি কিনেন। এর আগে কয়েকদিন মাঝে মধ্যে বড় কাতলা মাছ ধরা পড়ে।  

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট সংলগ্ন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, রেজাউল মন্ডলের আড়তে এ বছরের সবচেয়ে বড় পাঙাশ মাছটি দেখে সবাই ভিড় করেন। বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ২৫ কেজি ওজনের পাঙাশটি ৭০ হাজার টাকায় কিনে নেই। মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে বেধে রেখে বিভিন্ন স্থানে বিক্রির জন্য যোগাযোগ করতে থাকি। পরে কুষ্টিয়ার পোড়াদাহ এলাকার এক পরিচিত বড় ব্যবসায়ী মাছটি ভিডিও কলে দেখতে পেয়ে কেজি প্রতি ৫০ টাকা করে লাভ দিয়ে ৭১ হাজার টাকায় কিনে নেন। 

চান্দু মোল্লা বলেন, এই মৌসুমে মাঝে মধ্যে বড় বড় কাতলা ধরা পড়েছে। পাঙাশ মাছও ধরা পড়েছে। তবে এত বড় পাঙাশ মাছ এই মৌসুমে এটিই সবচেয়ে বড়। এর আগে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ বাজারে উঠেছিল। ২৫ কেজি ওজনের পাঙাশ মাছটি মঙ্গলবার দুপুরের দিকে ১৫০০ টাকা ভাড়ায় মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

রাজবাড়ী জেলা মতস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বলেন, বর্তমানে শুষ্ক মৌসুম হওয়ায় পদ্মা নদীতে পানির গভীরতা কম। সাধারণত এই শুস্ক মৌসুমে কাতলা, রুই বা পাঙাশ জাতীয় বড় বড় মাছ ধরা পড়ে। নদীর গভীরতা বেড়ে গেলে সাধারণত এ ধরনের মাছ সহসা পড়বে না। এ ধরনের বড় মাছ ধরা পড়ায় জেলে, ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদের জন্যও সুখবর। পদ্মা নদীর স্বাদ কে না নিতে চায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

এবার পদ্মা নদীর এক পাঙাশ মাছ বিক্রি হলো ৭১ হাজার টাকায়

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল