রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাবটপ চুরি

রাজবাড়ীতে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোষ্টমাষ্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই, চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ইয়াবাবড়ি সহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

হামের উপসর্গ নিয়ে রাজবাড়ীর ১০ মাস বয়সি শিশু আরিশার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলার উপসর্গ নিয়ে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শিশু আরিশা গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকিরপাড়া এলাকার মো. উজ্জল ফকিরের মেয়ে। তবে হামের উপসর্গ নিয়ে আরিশার মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করতে পারছেন না। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর পর একই দিন রাতে গ্রামের বাড়িতে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে প্রথম জানাজা ও রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া খানকা শরীফে দ্বিতীয় জানাজা শেষে খানকা শরীফ কবরস্থানে শিশুটির দাফন করা হয়।

শিশুটির পিতা উজ্জল ফকির জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে হাম-রুবেলার উপসর্গ দেখা দিলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

জানাজায় উপস্থিত গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বলেন, হাম-রুবেলায় আক্রান্ত শিশুদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। এতে অনেক সময় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অজানা থেকে যায়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান বলেন, হামের প্রাদুর্ভাবের মধ্যে গোয়ালন্দে এই প্রথম কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে ঢাকায় যে বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় শিশুটি মারা যায়, সেখান থেকে নিউমোনিয়ায় আক্রান্তের কথা বলা হয়েছে। এর আগে হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য তাদের কাছে নেই। এর আগে গত ২৯ মার্চ শিশুটি উপসর্গ নিয়ে গোয়ালন্দে ভর্তি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

হামের উপসর্গ নিয়ে রাজবাড়ীর ১০ মাস বয়সি শিশু আরিশার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল