রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আইসক্রিম বিক্রেতার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো নৌপুলিশ, টাকা পেয়ে যেন ঈদের খুশি ফিরে পেল

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ যাত্রীবাহি পরিবহনে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নামেন আইসক্রিম বিক্রেতা দুলাল খা (৪০)। এ সময় কোমরে গচ্ছিত আইসক্রিম বিক্রির টাকা না পেয়ে তাঁর মাথায় যেন বাজ পড়ে। তাৎক্ষনিক ছুটে যান দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে। নৌপুলিশের সহযোগিতায় ফেরিতে থাকা পরিবহন থেকে টাকাগুলো উদ্ধার শেষে তাকে ফিরিয়ে দেয়া হয়। হারানো টাকা পেয়ে যেন তিনি ঈদের খুশি ফিরে পেয়েছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ও আইসক্রিম বিক্রেতা দুলাল খা জানান, দুলাল খার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তরকয়া গ্রামে। বরিশাল অঞ্চলে কুলফি আইসক্রিম বিক্রি করে তাঁর জীবীকা চলে। আজ বুধবার সকালে বরিশাল থেকে তিনি সূর্য্যমূখি পরিবহনের একটি বাসে জরুরি কাজে ঢাকা যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি দৌলতদিয়া ফেরি ঘাট সড়কের সিরিয়ালে আটকা পড়ে। এ সময় বাস থেকে নেমে সে ঘোরাফেরা করতে থাকেন। পরে তার কোমরে গচ্ছিত টাকার পুটলা না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। স্থানীয়দের সহযোগিতায় তিনি ছুটে যান নৌপুলিশ ফাঁড়িতে। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ত্রিনাথ সাহা তাৎতক্ষনিক বিষয়টি বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিনকে অবগত করেন। সালাহ উদ্দিন আহম্মেদ তাৎক্ষনিকভাবে পাটুরিয়া ঘাটগামী ভাষা সৈনিক গোলাম মাওলা নামক রো রো ফেরির মাষ্টার বাবুল শিকদারকে অবগত করেন। পরে ফেরি মাষ্টার ও অন্যান্য ষ্টাফরা ফেরিতে থাকা সূর্য্যমূখী নামক ওই পরিবহন থেকে টাকাগুলো উদ্ধার করেন।

দৌলতদিয়া নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এমন সংবাদ পাওয়ামাত্র বিষয়টি বিআইডব্লিউটিসির এজিএম সালাহ উদ্দিনকে অবগত করা হয়। পরে তিনি ফেরি মাষ্টারকে দ্রæত ব্যবস্থা নিতে নির্দেশ দিলে মাষ্টারসহ ফেরির অন্যান্য ষ্টাফ ফেরিতে থাকা সূর্য্যমুখী পরিবহন থেকে একটি পলিথিনে মোড়ানো পুটলা উদ্ধার করেন। এ সময় ফেরিটি পাটুরিয়া ঘাটে চলে যাওয়ায় আমরা পুনরায় ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। বেলা আড়াইটার দিকে ফেরিটি পুনরায় দৌলতদিয়া ঘাটে ফিরে আসলে ফেরি মাষ্টারসহ আমরা হারানো ৮ হাজার ৯০০ টাকার পুটলাটি আইসক্রিম বিক্রেতা দুলাল খার হাতে তুলে দেওয়া হয়। ঈদের আগে একজন আইসক্রিম বিক্রেতার হারানো টাকা ফিরিয়ে দিতে পেরে নিজের কাছেও অনেক আনন্দ লাগছে।  

টাকা হাতে পেয়ে আবেগ আপ্লুত দুলাল খা বলেন, আসক্রিম বিক্রি শেষে লাভের ৮ হাজার ৯০০ টাকা পুটলায় বাধা ছিল। ঈদের ভিতর এখনো ছেলে মেয়েকে কিছু কিনে দিতে পারিনি। জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলাম। ঢাকা থেকে এসে এই টাকা দিয়ে ঈদের বাজার ও ছেলে মেয়ের কিছু কিনে দেয়ার জন্য রেখেছি। টাকাটা না পেয়ে আমার পুরো ঈদ মাটি হয়ে যেত। যাদের সহযোগিতায় টাকাটা ফিরে পেয়েছি আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আইসক্রিম বিক্রেতার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো নৌপুলিশ, টাকা পেয়ে যেন ঈদের খুশি ফিরে পেল

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল