রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

উত্তরাধিকার সূত্রে দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ কোন শিক্ষায় নেই - প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিুতমীর

পতিত সরকার শিক্ষা, সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে গেছে - রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ীতে র‌্যাবের হাতে সাব-মেশিনগান ও বিদেশী পিস্তল, গুলি সহ গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দে আট মাদক মামলার আসামী হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাইফুল হুদা

রাজবাড়ীতে ফ্যামিলিকার্ড শুমারির জরিপকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

দৌলতদিয়ায় রিক্সা হারানো সেই আমিরুলের পাশে বিএনপি নেতা

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রিক্সা হারিয়ে দিশেহারা আমিরুলের পাশে রিক্সা উপহার দিয়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন নবু খাঁন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খাঁন। 

একমাত্র আয়ের উৎস রিক্সাটি চুরি হয়ে যাওয়ার কারণে মানবেতর জীবনযাপন করছিলেন দিশেহারা আমিরুল সরদার নামে একজন যুবক। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া গ্রামের আলী সরদারের ছেলে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান, সংগঠনের সভাপতি (সৌদি প্রবাসী) মোঃ আরিফ খাঁন উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২২ফেব্রুয়ারি রাতে আমিরুলের বসত বাড়ি থেকে আয়ের একমাত্র উৎস রিক্সাটি চুরি হয়ে যায়। সেদিন থেকে স্ত্রী, দুই সন্তান নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছিলেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চুরি হওয়ার কথা জানতে পেরে বিএনপি নেতা আইয়ুব আলী খাঁন এর আগেও নগদ অর্থ দিয়ে দিশেহারা আমিরুলের পাশে দাঁড়ান এবং কথা দিয়েছিলেন তাকে একটি নতুন রিক্সা উপহার দিবেন। কথা অনুযায়ী সোমবার বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে আমিরুলের হাতে রিক্সার চাবি তুলে দেন।

রিক্সা হাতে পেয়ে আমিরুল বলেন, উপার্জনের একমাত্র সম্বল রিক্সা হারিয়ে চোখে অন্ধকার দেখছিলাম। এতোদিন দুঃশ্চিন্তায় দিন পার করছিলাম। রিক্সা পেয়ে দুঃশ্চিন্তা দূর হলো, এখন আর পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে না। যারা আমাকে এমন সহযোগিতা করলো তাদের মনের আশা যেনো আল্লাহ পূরণ করে।

বিএনপি নেতা আইয়ুব আলী খাঁন বলেন, আমার জনগণের সেবা করতে ভালো লাগে। যখনি কেউ বিপদে পড়ে সাধ্যানুযায়ী চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর। আমি এর আগে দুইবার দৌলতদিয়া ইউপি সদস্য হিসেবে এলাকার মানুষের পাশে কাজ করেছি। এবার আমি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া কামনা করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১০ আগস্ট ২০২৬

দৌলতদিয়ায় রিক্সা হারানো সেই আমিরুলের পাশে বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল