নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা শতভাগ দেশে আসবেন’ লেখা রঙিন পোস্টারে ছেয়ে গেছে রাজবাড়ীর পাংশা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. নজরুল ইসলামের পক্ষে এই পোস্টার মঙ্গলবার ভোররাতের দিকে শহরের বিভিন্ন স্কুল, কলেজ, বিদ্যুতের খুটি সহ নানা স্থাপনায় সাটানো হয়।
শহরের সাটানো পোস্টারের ছবি ও নিজের পরিবারের নির্যাত্রনের চিত্র তুলে ধরে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নজরুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করলে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
ফেসবুক পোস্টে নজরুল ইসলাম লিখেন ‘আমার পরিবারের ৬ জন সদস্য। আমি, আমার মা-বাবা, ছোট ভাই ও তাঁর স্ত্রীসহ ২ বছরের বাচ্চা। ৭ নভেম্বর মা নিয়ে মিছিল করার পর আমার মা-বাবা একখানে, আমি আলাদা, আমার ছোট ভাই আলাদা আর বাড়ীতে দুই বছরের বাচ্চাসহ তার স্ত্রী শুধুই একা। সাথে প্রতিদিন পুলিশের দিন-রাত আনাগোনা। মনে হয় পুরা থানা আমার বাসায় এসে বসেছে। যদিও আমার ও আমার পরিবারের সাথে ৫ আগষ্টের পর এটা নতুন কিছুনা।
তিনি লিখেন, আমার বাড়ী থেকে ২০০ মিটার দূরে বিএনপি সরকারের এমপির বাড়ী। কোনদিন উনার বাড়ীর আশেপাশে কারোর সাথে জুলুম তো দূরের কথা খারাপ ব্যবহার করিনি। আর আমার পরিবারের সাথে প্রতিদিন এমন হচ্ছে। প্রিয় বাহাদুরপুর পাংশাবাসী কোথায় আমাদের স্বাভাবিক জীবন? পুলিশের পাশাপাশি রাত হলে শুরু হয় আমার অন্যান্য প্রতিবেশি, চাচাতো কাকা ও ভাইদের কাছে টাকা চাওয়ার কৌশল! এটা কারা করে তা চিহিৃত। এমন কি আমি নিজেও ওসি পাংশা কে ফোন করে এমন জুলুমের কথা বলেছি। এও বলেছি আমার ও আমার পরিবারের সাথে যা হোক প্লীজ আশেপাশে এই নৈরাজ্য আপনি দেখবেন।
নজরুল ইসলাম আরও লিখেন, জানিনা মানুষের বিবেক কোথায় থেমে থাকে! তবে যারা ভাবছেন নরক নামিয়ে আমাদের থামিয়ে দিবেন তারা ভুল, শতভাগ ভুল। শত জুলুমের পর যে বিপ্লবের জন্ম হয় তা মুক্তি ও বিজয়কে অনিবার্য করে তোলে। আমরা শুধু পাংশা রাজবাড়ী নয়, পুরো বাংলাদেশে একদিন মুক্তি নিশানা উড়াবো। দিগন্ত জুড়ে বিজয় উৎসব চলবে। আজ পাংশা থানা, পৌরসভা গেইট, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা সরকারি কলেজ, উপজেলা চত্তর ও মেডিকেল চত্তরে শেখ হাসিনার প্রতিনিধিত্বে ব্যানার, স্টিকার ও পোস্টারিং!
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মঙ্গলার সন্ধ্যার পর ফেসবুকে এমন পোস্ট দেখার পর তাৎক্ষনিক আমি সহ পুলিশের একাধিক টিম শহর ঘুরে কোথাও পোস্টার পাইনি। তারা কখন লাগিয়েছেন আবার কখন এসব পোস্টার উধাও হয়েছে জানা নেই। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের সাথে আমার কখনও কথাও হয়নি।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন