নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশকে অশান্ত করার জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে। ভারতের নানা প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। আজ গোপালগঞ্জে হয়েছে, দেশের বিভিন্ন জায়গায়ও এ ধরনের কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা চলছে। গোপালগঞ্জে হতে পারে, কিন্তু রাজবাড়ীতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট চত্বরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে জনসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘আওয়ামী লীগের নেতারা, বন্ধুরা, আমার কথা কান পেতে শোনো। ৫ আগস্টের পর কাজী কেরামত আলী (আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) জেলে আছেন। ব্যক্তিগতভাবে আমি প্রতিহিংসাপরায়ণ মানুষ নই। আমি ক্ষমা করার পক্ষে। কিন্তু কাজী কেরামত জাতীয় রাজনীতির তালে পড়ে আজ জেলে আছেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাজবাড়ীতে কারা সন্ত্রাস করবেন, কে কোথায় কী করছেন, সব তথ্য প্রশাসনের কাছে আছে, আমাদের কাছেও আছে। রাজবাড়ীতে যারা সন্ত্রাস করার চেষ্টা করেছেন, তাঁদের প্রত্যেককে আমরা ক্ষমা করে দিয়েছি। কারও বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিইনি। আমি কখনো কোনো নেতাকর্মীকে ধরতে, মারতে বা জেলে দিতে বলিনি। ডিসি, ওসি, এসপি কেউ বলতে পারবেন না, আমি কাউকে ধরে জেলে দেওয়ার নির্দেশ দিয়েছি। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
তিনি বলেন, ‘আজ যদি কেউ এ ধরনের কাজ করার চেষ্টা করেন, তাহলে আমাদের আর নরম থাকার সুযোগ নেই। এখানে যাঁরা আছেন, আমাদের নেতৃবৃন্দ—সবাইকে বলছি, কান-চোখ খোলা রাখবেন। সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। কেউ এমন কিছু করলে আপনারা তাঁর এলাকায় গিয়ে তাঁর বাবা, স্ত্রী বা ভাইয়ের সঙ্গে কথা বলবেন। তাঁদের বোঝাবেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না। এ নিয়ে দুঃস্বপ্ন দেখার দরকার নেই। আমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকি। রাজবাড়ীতে কেউ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবেন না।’
জনসভায় অন্যদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মুঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির নেতা ও প্রতিমন্ত্রীর ছেলে অর্ণব নেওয়াজ হৃষিত প্রমূখ বক্তব্য রাখেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন