শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ব্রিটিশ আমল থেকে চলে আসা একটি রেওয়াজ এখনো প্রচলিত রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে। জমির মালিকানা নিয়ে আদালতের রায় বাস্তবায়নের সময় ঢোল পিটিয়ে সেই রায় প্রচার করা হয়েছে। এ সময় জমির চারপাশে লাল পতাকা টাঙিয়ে দেন আদালতের কর্মকর্তারা। ঢোলের শব্দ শুনে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের একটি জমির দখল বুঝিয়ে দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নের সময় এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ৫৯৯৩ নম্বর দাগে মোট ৬৪ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজবাড়ীর আদালতে একটি মামলা করেন জমির দাবিদার হাবিব ফকির। মামলার নম্বর ৩৪। হাবিব ফকির উপজেলার দক্ষিণ দৌলতদিয়া যদু ফকিরপাড়া এলাকার বাসিন্দা। মামলায় বিবাদী করা হয় একই এলাকার জিয়া সরদার ও আলামিন সরদারসহ কয়েকজনকে।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত মামলাটির রায় বাদীর পক্ষে ঘোষণা করেন। তবে আদালতের ডিক্রি পাওয়ার পরও বিবাদীদের বাধার কারণে জমির দখল বুঝে নিতে পারছিলেন না বাদী। পরে জমির দখল বুঝে পেতে আদালতে জারি মামলা করেন তিনি। ২০২৬ সালের ১ নম্বর জারি মামলায় আদালতের বিচারক ২১ নভেম্বর বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী আজ শনিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন কোর্ট পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা আদালতের রায়ে নির্ধারিত জমির চারপাশে লাল পতাকা টাঙিয়ে দেন। এরপর আদালতের জারিকারক মো. জাহিদ প্রামাণিক উপস্থিত সবার সামনে আদালতের আদেশ পড়ে শোনান। পরে ঢুলি রতন রবিদাস ঢোল পিটিয়ে আদালতের আদেশ প্রচার করেন।
জারিকারক জাহিদ প্রামাণিক বলেন, আদালতের রায় বাস্তবায়নের সময় বিবাদী পক্ষকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তবে তাঁদের কেউ উপস্থিত হননি। এ কারণে তাঁদের বাড়িতে গিয়েও আদালতের রায় পড়ে শোনানো হয়েছে।
ঢুলি রতন রবিদাস বলেন, তাঁর বাবা ও ঠাকুরদাদাও ঢোল বাজানোর কাজ করতেন। বংশপরম্পরায় প্রায় ৪০ বছর ধরে তিনি এ পেশায় যুক্ত। আদালত থেকে ডাকলে তিনি ঘটনাস্থলে গিয়ে ঢোল পিটিয়ে আদালতের আদেশ প্রচার করেন। এটি তাঁর কোনো স্থায়ী চাকরি নয়। ডিক্রিপ্রাপ্ত পক্ষ খুশি হয়ে যা দেন, তা-ই তিনি গ্রহণ করেন। ব্রিটিশ আমল থেকে আদালতের রায় বাস্তবায়নের সময় ঢোল পিটিয়ে তা প্রচারের রেওয়াজ চলে আসছে বলে জানান তিনি।
জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁরা ঘটনাস্থলে গিয়ে চারপাশে লালনিশানা টানিয়ে রায় বাস্তবায়ন করেছেন। এ সময় কোনো ধরনের বাধা বা বিপত্তি ঘটেনি। তবে বিবাদী পক্ষের কোনো আপত্তি থাকলে তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারবেন। উচ্চ আদালত থেকে পক্ষে আদেশ না পাওয়া পর্যন্ত ওই জমিতে তাঁদের যাওয়ার সুযোগ নেই।
মামলার বাদী হাবিব ফকির বলেন, আদালতের রায় অনুযায়ী জমির দখল বুঝে পাওয়ায় তিনি সন্তুষ্ট। বিবাদী পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি। এ কারণে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন