নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার সম্পাদক ও জেলা কমিটির সদস্য কমরেড সুকুমার মন্ডল (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
ওইদিন বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সমাহিত করা হয়।
সুকুমার মন্ডল গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নগর রায়েরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুকুমার মন্ডলের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড জ্যোতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।
সুকুমার মন্ডলের মৃত্যুতে শোক জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন