রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার পোস্টারে ছেয়ে গেছে পাংশার গুরুত্বপূর্ণ স্থাপনা

দেশকে অশান্ত করতে ভারতে বসে আ.লীগ ষড়যন্ত্র করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

গোয়ালন্দে হাইব্রিড টমেটো চাষে ভালো ফলনের আশা, খেত পরিদর্শনে কৃষি কর্মকর্তা’

ব্রিটিশ আমলের রেওয়াজ, গোয়ালন্দে ঢোল পিটিয়ে আদালতের রায় বাস্তবায়ন

‘একজনকে মারলে ১০ জনকে মারব’ রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি নেতার হুঁশিয়ারি

রাজবাড়ীর দৌলতদিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, ফেসবুকে ছড়াল ভিডিও

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আসলাম মিয়ার নেতৃত্বে রাজবাড়ীতে বিএনপির কর্মসূচি

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীর পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় একটি বিদেশি সচল রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রিভলবার, আট রাউন্ড গুলি ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার আরাফাত হোসেন হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল রোববার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত আরাফাতের বসতঘরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ‍ঘরে তল্লাশি করে একটি কালো সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মেড ইন পাকিস্থান’ লেখা রয়েছে বলে সূত্র জানায়।

এ ছাড়া ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মুঠোফোন এবং আট রাউন্ড রিভলবারের গুলি জব্দ করা হয়। গুলিগুলোর মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু ও তিনটি পিতলের তৈরি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় আরাফাত হোসেনের বিরুদ্ধে রোববার দুপুরে পাংশা মডেল থানায় মামলা করেছেন। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করেন। পরে তাকে রোববার বিকেলেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় একটি বিদেশি সচল রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রিভলবার, আট রাউন্ড গুলি ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার আরাফাত হোসেন হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল রোববার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত আরাফাতের বসতঘরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ‍ঘরে তল্লাশি করে একটি কালো সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মেড ইন পাকিস্থান’ লেখা রয়েছে বলে সূত্র জানায়।

এ ছাড়া ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মুঠোফোন এবং আট রাউন্ড রিভলবারের গুলি জব্দ করা হয়। গুলিগুলোর মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু ও তিনটি পিতলের তৈরি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় আরাফাত হোসেনের বিরুদ্ধে রোববার দুপুরে পাংশা মডেল থানায় মামলা করেছেন। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করেন। পরে তাকে রোববার বিকেলেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল