ফিরোজ আহমেদ, রাজবাড়ীঃ রোববার সকাল পৌনে দশটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যানবাহন বোঝাই রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। দৌলতদিয়া ঘাটে ভেড়ার আগে স্রোতের মুখে ফেরিতে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। মুহুর্তেই প্রায় দুই কিলোমিটার ভাটিতে ভেসে যায় ফেরি। আইটি জাহাজ ও আরেক বড় ফেরির সহযোগিতায় প্রায় সাড়ে চার ঘন্টা পর উদ্ধার করা হয় ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) আরিচা কার্যালয় জানায়, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পাটুরিয়ার ২ নম্বর ঘাট থেকে ৮টি যাত্রীবাহি বাস, ৪টি পণ্যবাহী ট্রাক, ৩টি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার), ৩টি ছোট গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ফেরিটি দৌলতদিয়া ঘাটে ভেড়ানোর আগেই প্রবল স্রোতের মুখে পড়ে। স্রোতের তোড়ে ফেরির হাইড্রোলিক পাইপ ফেটে সুকানে ত্রুটি দেখা দেয়। গতি ঠিক রাখতে না পারায় ফেরিটি স্রোতের টানে প্রায় দুই কিলোমিটার ভাটিতে ভেসে যায়। উপায় না পেয়ে ফেরিটি সেখানে নোঙর করতে বাধ্য হয়। ফেরিতে থাকা যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে আতঙ্ক দেখা দেয়।
ফেরিতে থাকা লালন পরিবহনের তত্বাবধায়ক (সুপার ভাইজার) সুমন হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমাদের গাড়ি ফেরিতে ওঠে। পৌনে দশটার দিকে ফেরিটি ঘাট ছেড়ে মাঝ নদী পার হওয়ার পরই তীব্র স্রোতের মুখে পড়ে। মুহুর্তের মধ্যে ফেরিটি ঘুরপাক খেয়ে কয়েক কিলোমিটার ভাটিতে চলে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে সবাইকে সতর্কতার সাথে অবস্থান করতে অনুরোধ জানাই। পরে উদ্ধারকারী জাহাজ ও আরেক বড় ফেরির চেষ্টায় বেলা আড়াইটার দিকে আমাদের ফেরিটি পুনরায় পাটুরিয়া ঘাটে আসে। সেখান থেকে বিকল্প ফেরিতে আমাদের তুলে দেওয়া হয়।
ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রধান মাষ্টার রুমান সরকার রতন প্রথম আলোকে বলেন, ফেরিটি দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে কাছে পৌছানো মাত্র প্রবল স্রোতের মুখে পড়ে হাইড্রোলিক পাইপ ফেটে যাওয়ায় সুকান (ডান ও বায়ে ঘোরানো) কাজ করছিলনা। ওই সময় স্রোতের টানে ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে চলে গেলে তাৎক্ষনিক ফেরিটি নোঙর করা হয়। এ সময় দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে থাকা উদ্ধারকারী জাহাজ আইটি-৯৬ এর সহায়তা চাওয়া হলে আইটি এসে ফেরিটি টেনে নিতে অনেক বেগ পোহাতে হয়। পাটুরিয়া থেকে আরেকটি বড় ফেরি খানজাহান আলী এসে যৌথভাবে আমাদের ফেরিটি টেনে পুনরায় পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে নিয়ে ভেড়ায়।
তিনি আরও বলেন, বর্তমানে ফেরিটি ৩ নম্বর ঘাটে রেখেই কারিগরি বিভাগের লোকজন হাইড্রোলিক পাইপের কাজ করছেন। আশা করছি আজকের মধ্যে তাদের মেরামত কাজ সম্পন্ন হবে। কাজ শেষ হলেই পুনরায় বহরে যানবাহন আনা নেয়ায় যুক্ত হবে। এ ধরনের সমস্যা এর আগেও একবার হয়েছিল বলে জানান।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীর দৌলতদিয়া প্রান্তে তীব্র স্রোতের কারনে ফেরি ভেড়ানোয় সমস্যা পড়তে হচ্ছে। বতর্মানে দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৭টি ফেরি রয়েছে। রোববার ৭টি বড় এবং ৫টি ছোটসহ মোট ১২টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ত্রæটিতে বিকল বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মেরামত শেষে অতি দ্রুত বহরে যুক্ত করা হবে বলে জানান।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন