নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে নবিরন বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এক রফিকুল ইসলাম মৃধাকে (৩৫) র্যাব-১০ এর সদস্যরা গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুর শহরতলী থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রফিকুল মৃধা গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামানিক পাড়ার জলিল মৃধার ছেলে।
নিহত নবিরন বেগম গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামানিক পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বাড়ির অদূরে প্রতিবেশী রফিকুল মৃধার আখখেত সংলগ্ন পুকুর পাড়ের গর্তের আবর্জনা দিয়ে ঢেকে রাখা হাত ও পা বাধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিহত নবিরনের মেয়ে জুলেখা খাতুন বাদী হয়ে রফিকুল মৃধাকে এজাহার নামীয় এবং অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বাড়ির কাছে দরিদ্র কৃষাণী নবিরন বেগম অন্যের কাছ থেকে নেওয়া বর্গা জমির ধান খেত দেখতে যান। সন্ধ্যা ঘনিয়ে আসলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সবাই খোঁজ করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে রাত ৯টার দিকে রফিকুল মৃধার আখখেত সংলগ্ন পুকুর পাড়ের গর্তের আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ওই নারীর হাত ও পা বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, রফিকুল মৃধা চুরি ঠেকাতে বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুতের তার দিয়ে আখখেতের চারপাশ ঘিরে রাখে। নবিরন বেগম বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলে ঝামেলা এড়াতে অপরাধীরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় প্রায় চার লাখ টাকায় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। প্রথমে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে প্রচার চালায় এবং পুলিশে অনুরোধ করে লাশ দাফনের অনুমতি নেয়। কিন্তু পরদিন বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় লোকজন রফিকুল মৃধার আখখেতের বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে গোসল শেষে জানাজা হলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল শেষে দ্রæত ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে দাফন সম্পন্নের পর অভিযুক্ত রফিকুল মৃধার বিরুদ্ধে নিহতের মেয়ে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কমাণ্ডার ফারহান মাহমুদ মুক্তাদা শনিবার দুপুরে ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুর শহরের কোতয়ালী থানার বেপারী পাড়া এলাকা থেকে রফিকুল মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন