রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ আগুনে পাঁচ দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

রাজবাড়ীতে ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পোষ্টমাষ্টার বরখাস্ত ও চার কর্মচারীকে শোকজ

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী সহ গ্রেপ্তার ৩

মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইন সহ মাদকদ্রব্য আইনে দায়েরকৃত ১২ মামলার আসামি রোজি বেগমসহ তাঁর দুই বিক্রয়কর্মী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া (প্রায় ২০ গ্রাম) হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাসিন্দা আরিফ কাজীর স্ত্রী চিহিৃত মাদক ব্যবসায়ী রোজি বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়। এ সময় একই এলাকার বাসিন্দা রোজি বেগমের দুই মাদক বিক্রেতা নিশি আক্তার (৪২) এবং উত্তর দৌলতদিয়া বাজার এলাকার বাসিন্দা আখের আলীকে (৩২) পুলিশ গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮(ক), ৮(খ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রোজি বেগম দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এর আগেও মাদক সহ একাধিকবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে ১২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী সহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইন সহ মাদকদ্রব্য আইনে দায়েরকৃত ১২ মামলার আসামি রোজি বেগমসহ তাঁর দুই বিক্রয়কর্মী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া (প্রায় ২০ গ্রাম) হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাসিন্দা আরিফ কাজীর স্ত্রী চিহিৃত মাদক ব্যবসায়ী রোজি বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়। এ সময় একই এলাকার বাসিন্দা রোজি বেগমের দুই মাদক বিক্রেতা নিশি আক্তার (৪২) এবং উত্তর দৌলতদিয়া বাজার এলাকার বাসিন্দা আখের আলীকে (৩২) পুলিশ গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮(ক), ৮(খ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রোজি বেগম দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এর আগেও মাদক সহ একাধিকবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে ১২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল