রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

শামীম হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় পেশাগত দায়িত্ব পালনকালে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. আকাশ মাহমুদকে (২৫) মারধরের ঘটনায় জড়িত মো. বিশু সরদার (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। 

পাংশা মডেল থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিশু সরদার পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী ব্যাটারী চালিত অটোরিক্সা স্ট্যান্ডে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের সংঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে অটোরিকশা চালকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে গেলে ঘটনাস্থলে উপস্থিত দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি আকাশ মাহমুদ পেশাগত কাজের জন্য মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন। 

বিষয়টি দেখে ফেলায় কয়েকজন অটোরিক্সা চালক লাঠিসোটা নিয়ে সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলা চালায়। নিজেকের সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তিনি কোনভাবে প্রাণে রক্ষা পান। পরে সাংবাদিক আকাশ মাহমুদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।   

পরবর্তীতে এ ঘটনায় আহত সাংবাদিক আকাশ মাহমুদ বাদী হয়ে হামলার পরদিন ২৬ জুলাই পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের আলোকে পুলিশ হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিযান চালিয়ে আজ বুধবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে মৈশালা বাসস্ট্যান্ড থেকে বিশু সরদারকে গ্রেপ্তার করে। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর তথ্য-উপাত্তের ভিত্তিতে পুলিশ ঘটনার সাথে বিশু সরদারের সম্পৃক্ততা খুঁজে পান। তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে বুধবার সকালে বিশু সরদারকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠানো হয়। হামলার সাথে জড়িত অপর আসামীদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল