রাজবাড়ী মেইল
আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাইফুল হুদা

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাইফুল হুদা। মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

পরে তিনি ওইদিন বিকাল ৪ টার দিকে গোয়ালন্দ উপজেলায় পৌঁছলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালে ময়মনসিংহ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৭ সালে ময়মনসিংহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে আনন্দমোহন কলেজ থেকে ২০১৬ সালে ইংরেজি বিষয়ে অনার্স এবং ২০১৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

বিসিএসের মাধ্যমে তিনি সহকারী কমিশনার হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি জীবন শুরু করেন। এরপর দিনাজপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তিনি ৪ আগষ্ট অপরাহেৃ গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ইউএনও সাইফুল হুদা দায়িত্ব গ্রহণের পর বলেন, “সকলের সহযোগিতা নিয়ে গোয়ালন্দকে উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে চাই।” স্থানীয়রা আশা করছেন, তাঁর তরুণ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গোয়ালন্দ উপজেলাকে উন্নয়ন যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাইফুল হুদা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাইফুল হুদা। মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

পরে তিনি ওইদিন বিকাল ৪ টার দিকে গোয়ালন্দ উপজেলায় পৌঁছলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালে ময়মনসিংহ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৭ সালে ময়মনসিংহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে আনন্দমোহন কলেজ থেকে ২০১৬ সালে ইংরেজি বিষয়ে অনার্স এবং ২০১৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

বিসিএসের মাধ্যমে তিনি সহকারী কমিশনার হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি জীবন শুরু করেন। এরপর দিনাজপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তিনি ৪ আগষ্ট অপরাহেৃ গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ইউএনও সাইফুল হুদা দায়িত্ব গ্রহণের পর বলেন, “সকলের সহযোগিতা নিয়ে গোয়ালন্দকে উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে চাই।” স্থানীয়রা আশা করছেন, তাঁর তরুণ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গোয়ালন্দ উপজেলাকে উন্নয়ন যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল