রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

ছেলেকে পাঠালেন বাজারে, বন্ধুদের নিয়ে ছুটলো অজানা গন্তব্যে, দৌলতদিয়া থেকে উদ্ধার করলো পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীর কালুখালীতে বাস ও থ্রিহুইলারের সংঘর্ষ, থ্রিহুইলার চালক নিহত, আহত ৮

শামীম হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহি বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রিহুইলারের চালক নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ থ্রিহুইলার ও বাসের অন্তত ৮ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (৩ আগষ্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত থ্রিহুইলার চালকের নাম আব্দুর রহমান বাবলু (৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের পশ্চিম ফুলকাইনার গ্রামের মৃত সাদেক আলী বিশ্বাসের ছেলে। 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সোমবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় আরেকটি গাড়ি অতিক্রম করছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা রাজবাড়ীগামী থ্রিহুইলারের (মাহিন্দ্র) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থ্রিহুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় থ্রিহুইলার চালক আব্দুর রহমান বাবলুকে মৃত ঘোষণা করেন। এছাড়া একই পরিবারের চারজনসহ ৮ জন যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, থ্রিহুইলার চালককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ ছাড়া তিনজনকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পাংশা হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পাওয়া মাত্র দ্রæত ঘটনাস্থলে পৌছে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া যানবাহন চলাচলের সুবিদার্থে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কাজ চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে বাস ও থ্রিহুইলারের সংঘর্ষ, থ্রিহুইলার চালক নিহত, আহত ৮

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল