রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৬টার দিকে জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর মাহমুদ সুজন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাঈদুজ্জামান সাকিব, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ও বালিয়াকান্দি উপজেলার প্রধান সমন্বয়ক পলাশ খান আব্দুল্লাহ, যুগ্ম সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, জেলা সদস্য মারুফ আহমেদ, গোয়ালন্দ উপজেলা এনসিপির সদস্য আবির হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় ছাত্রশক্তি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক নয়ন মুন্সি, কালুখালী উপজেলা এনসিপির যুগ্ম সম্পাদক জিহাদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মনির মিয়া, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাত্তার মিজি এবং সদর উপজেলা এনসিপির সদস্য মির্জা আকরাম।

বক্তারা হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৬টার দিকে জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর মাহমুদ সুজন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাঈদুজ্জামান সাকিব, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ও বালিয়াকান্দি উপজেলার প্রধান সমন্বয়ক পলাশ খান আব্দুল্লাহ, যুগ্ম সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, জেলা সদস্য মারুফ আহমেদ, গোয়ালন্দ উপজেলা এনসিপির সদস্য আবির হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় ছাত্রশক্তি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক নয়ন মুন্সি, কালুখালী উপজেলা এনসিপির যুগ্ম সম্পাদক জিহাদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মনির মিয়া, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাত্তার মিজি এবং সদর উপজেলা এনসিপির সদস্য মির্জা আকরাম।

বক্তারা হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল