হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় শরিকানা জমি নিয়ে পূর্বের বিরোধের জের ধরে প্রকাশ্য দিনের বেলায় হামলা চালিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি পরিবারের বসত ঘরসহ চারটি ঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঢেঁকিপাড়া গ্রামে ব্যবসায়ী আমিরুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পৌরসভার ঢেঁকিপাড়া গ্রামের জুম্বর মণ্ডলের ছেলে ভুক্তভোগী আমিরুল ইসলাম ও তাঁর পরিবার গতকাল সোমবার সন্ধ্যায় পাংশা মডেল নিরাপত্তা চেয়ে আশ্রয় নেয়। রাতেই তাঁরা ৭ জনকে চিহিৃত এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অন্তত ১২ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্তরা হলেন, পৌরসভার ঢেঁকিপাড়া গ্রামের মৃত নিমাই শেখের ছেলে মো. মাজেদ শেখ (৬০), মাজেদ শেখের ছেলে মো. নজু শেখ (৪০), মো. সাঈদ শেখ (৩২), মো. মিলন শেখ (২৭) একই এলাকার মৃত জাহাঙ্গীর প্রামানিকের ছেলে রনি প্রামানিক (৩৫), মো. গণি মোল্লার ছেলে মো. গরো মোল্লা (২৮) ও স্থানীয় মো. আব্দুল শেখ (৩০)।
সোমবার রাত ১০টার দিকে থানায় অবস্থানকালে আমিরুল ইসলাম বলেন, মা সুন্দরী বেগমের বাবার বাড়ির শরিকানা প্রায় ১৪ শতাংশ জমি নিয়ে তাঁর চাচাতো ভাইদের সাথে বিরোধ চলছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সোমবার সকাল ১০টার দিকে আমাদের চাচাতো নানা মাজেদ শেখের নেতৃত্বে তাঁর ছেলেরাসহ ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়। ব্যবসায়িক আমি কাজে বাইরে ছিলাম। আমার স্ত্রী সন্তান নিয়ে স্কুলে যায়। বাড়িতে শুধুমাত্র আমার বৃদ্ধা মা ছাড়া আর কেউ ছিলেন না। এ সময় তারা বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আমাদের আধাপাকা সহ তিনটি টিনের ঘর ও টয়লেট ভাঙচুর করে। তারা ঘর থেকে তিনটি স্বর্নের চেইন, নগদ প্রায় ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। প্রাথমিকভাবে অন্তত ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আমিরুল ইসলাম আরও বলেন, শরিকানা জমির মধ্যে আমরা তাদের বাড়িতে জমি পাবো। তারাও কিছু জমি আমাদের বাড়ির মধ্যে পাবেন। সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ইতোমধ্যে তাদের পক্ষে একটি এবং আমাদের পক্ষে একটি মামলার রায় হয়েছে। অথচ তারা কোন কিছুর কর্ণপাত না করে পরিকল্পিতভাবে বাড়িতে হামলা চালায়। নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অন্যায়ের সুষ্ঠু বিচারের আশায় পাংশা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সোমবার মধ্যরাতে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তখন পর্যন্ত পুলিশ কোন মামলা রেকর্ড করেনি। এমনকি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটকও করেনি। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, সোমবার সকাল সাড়ে দশটার দিকে জরুরি সেবা ৯৯৯ থেকে শহরের ঢেঁকিপাড়া গ্রামে হামলা ও ভাঙচুরের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার থেকে রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন