হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিডিএফ (ভিজিএফ) কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগে বহিস্কার করা হয়। গত রোববার (১২ জুলাই) বিকেলে বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে এসে পৌঁছে।
সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ হলেন, কালুখালী উপজেলা সদর রতনদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থ বছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(খ) ও (ঘ) অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাঁদেরকে সাময়িকভাবে স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, গত ঈদুল ফিতর ১৬, ১৭ ও ১৮ মার্চ ভিজিএফের চাল বিতরণে পরিমাণে কম দেয়ার অভিযোগ পান। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দিন দুই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে পরিমাণে কম দেয়াসহ অনিয়মের অভিযোগ পেয়ে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে প্রমাণিত হওয়ায় তাদেরকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
অভিযোগ প্রসঙ্গে রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, গোডাউন থেকে ১ হাজার ৮৯৭ জনের চাল উত্তোলনের পর সংশ্লিস্ট দায়িত্বরত তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও ইউনিয়ন পরিষদের সচিবের কাছে বুঝিয়ে দেই। এরপর আমি আমার দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পরবর্তীতে ইউএনও মহোদয় এসে চাল বিতরণে অনিয়ম পান। আমি এ ধরনের অনিয়মের সাথে কোনভাবেই জড়িত নই। এ বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
মদাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক অনিয়মের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, সুবিধাভোগী ১ হাজার ২১৫ জনের চাল উত্তোলনের পর ইউনিয়ন পরিষদের সচিবসহ তদারকি কর্মকর্তাকে সাথে নিয়ে তিনি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে তারাই চাউল বিতরণ কার্যক্রম চালান। কিন্তু এ সময় সুবিধাভোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় পরিমাণে কিছুটা কমিয়ে সবাইকে দেওয়া হয়। এখানে এক কেজি কেন এক ছটাক চাল বিতরণে যদি অনিয়ম করে থাকি তাহলে এর জন্য আমি জেল খাটতে প্রস্তুত আছি।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বরখাস্তের প্রজ্ঞাপন রোববার বিকেলে আমাদের হাতে পৌঁছে। পরবর্তীতে তাৎক্ষনিক তাঁদেরকে জানিয়ে দেওয়া হয়। সোমবার থেকে তাঁরা দাপ্তরিক কোন কাজ করছেন না।
ইউএনও আরও বলেন, বর্তমানে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এ জন্য দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন