রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজবাড়ীতে ইয়াবাসহ কালুখালী উপজেলার সংরক্ষিত দুই নারী ইউপি সদস্য কারাগারে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ মাঝ নদীতে যানবাহন বোঝাই ফেরির ইঞ্জিন বিকল, তিন ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে স্বামীর যৌতুক মামলায় সেবিকা স্ত্রী কারাগারে

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার কয়েক ঘন্টায় রহস্য উদঘাটন, নিহতের ভাইসহ দুই কর্মচারী গ্রেপ্তার

রাজবাড়ীতে দিনের বেলায় ঘরের ভিতর ব্যবসায়ীর দুই হাত বিচ্ছিন্ন ও জবাই করে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ক্ষেতের ভিতর তৈরী করা হচ্ছিল নিষিদ্ধ চায়না দুয়ারি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া এলাকার চারদিকে কৃষি ক্ষেত ও জঙ্গলের ভিতর তৈরী করা হচ্ছিল নিষিদ্ধ চায়না দুয়ারী। এমন অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেল থেকে গভীররাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও দুয়ারি তৈরীর সরঞ্জমাদি জব্দ করে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন। 

কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন পশ্চিম রতনদিয়া এলাকায় জঙ্গলের ভিতর নিষিদ্ধ চায়না দুয়ারী তৈরী করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের সহযোগিতায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারদিকে কৃষি ফসলি ক্ষেত এবং জঙ্গলে ভরপুর। এমন পরিবেশে ওই কারখানার সন্ধান পান। সেখানে কারখানা থেকে আনুমানিক ৭ বস্তা ৪৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ১০০ মিটারের মতো জাল তৈরির লোহার এঙ্গেল এবং ১৫০টির মতো জালের রিং জব্দ করা হয়। তবে অভিযানকালে জালের মালিক বা সংশ্লিস্ট কাউকে পাওয়া যায়নি। 

ইউএনও মেজবাহ উদ্দীন আজ মঙ্গলবার দুপুরে আরও বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার পর থেকে অভিযান শুরু করে রাত প্রায় ১১টা পর্যন্ত অভিযানের কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত চায়না দুয়ারী, জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত জাল তৈরির লোহার এঙ্গেল ও আনুসাঙ্গিক সরঞ্জাম বিধিমোতাবেক নিলাম করে সরকারী কোষাগারে জমা প্রদানের জন্য মৎস্য অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানকালে তিনি ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ও কালুখালী থানা পুলিশের একটি দল সঙ্গে ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে ক্ষেতের ভিতর তৈরী করা হচ্ছিল নিষিদ্ধ চায়না দুয়ারি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া এলাকার চারদিকে কৃষি ক্ষেত ও জঙ্গলের ভিতর তৈরী করা হচ্ছিল নিষিদ্ধ চায়না দুয়ারী। এমন অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেল থেকে গভীররাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও দুয়ারি তৈরীর সরঞ্জমাদি জব্দ করে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন। 

কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন পশ্চিম রতনদিয়া এলাকায় জঙ্গলের ভিতর নিষিদ্ধ চায়না দুয়ারী তৈরী করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের সহযোগিতায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারদিকে কৃষি ফসলি ক্ষেত এবং জঙ্গলে ভরপুর। এমন পরিবেশে ওই কারখানার সন্ধান পান। সেখানে কারখানা থেকে আনুমানিক ৭ বস্তা ৪৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ১০০ মিটারের মতো জাল তৈরির লোহার এঙ্গেল এবং ১৫০টির মতো জালের রিং জব্দ করা হয়। তবে অভিযানকালে জালের মালিক বা সংশ্লিস্ট কাউকে পাওয়া যায়নি। 

ইউএনও মেজবাহ উদ্দীন আজ মঙ্গলবার দুপুরে আরও বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার পর থেকে অভিযান শুরু করে রাত প্রায় ১১টা পর্যন্ত অভিযানের কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত চায়না দুয়ারী, জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত জাল তৈরির লোহার এঙ্গেল ও আনুসাঙ্গিক সরঞ্জাম বিধিমোতাবেক নিলাম করে সরকারী কোষাগারে জমা প্রদানের জন্য মৎস্য অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানকালে তিনি ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ও কালুখালী থানা পুলিশের একটি দল সঙ্গে ছিলেন।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল