রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী তরুণ ক্রিকেটার নিহত, গুরুতর আহত স্ত্রীকে ঢাকায় প্রেরণ

গোয়ালন্দে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

গোয়ালন্দে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

গোয়ালন্দে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে ময়লার ভাগার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্পস্থানে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে স্থাপন করা হবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন

রাজবাড়ীতে খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন

রাজবাড়ীতে ময়লার ভাগার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ময়লার ভাগার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সুমন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খাদ্য গুদামের সামনে ময়লার ভাগার থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড বিনোদপুর খাদ্য গুদামের সামনে প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। 

নবজাতক শিশুটির বাবা পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ হাকিমপুর এলাকার আমজাদ ফকিরের ছেলে মাসুদুর রহমান। তিনি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করেন। 

মাসুদুর রহমান বলেন, তাঁর গ্রামের বাড়ি থেকে পাবনা জেলা শহর অনেক দূরে হওয়ায় শ^শুর বাড়ির পরামর্শে তাঁর স্ত্রী শাকিলা ইসলাম প্রথম সন্তান প্রসবের জন্য প্রায় এক মাস আগে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা মহল্লার মামা শ্বশুর চুন্নু মৃধার বাড়ি আসেন। গত মঙ্গলবার (৩০ জুন) তিনি রাজবাড়ী শহরে আসলে পরদিন বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাজবাড়ী শহরের নিরাময় ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে তাঁর স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। এ সময় মৃত বাচ্চা নিয়ে পাবনা যাওয়ার প্রয়োজন নেই বলে তাঁর কাছ থেকে নবজাতকের লাশ মামা শ্বশুর চুন্নু মধৃা দাফনের জন্য নিয়ে নেন। দাফনের জন্য এ সময় কিছু টাকাও নেন। পরে তাকে সঙ্গে না নিয়ে মামা শ^শুর গভীর রাতেই দাফনের কথা বলে ওই ময়লার ভাগারে নিয়ে ফেলেন। 

তিনি আরও বলেন, আমার প্রথম সন্তান হওয়ায় ওই সময় (বুধবার মধ্যরাতে) আমার মানসিক অবস্থা ভালো ছিল না বলে, মামা শ্বশুর যা বলেছেন তাই শুনেছি। এখন ময়না তদন্ত সম্পন্ন হলে লাশ আমার গ্রামের বাড়ি পাবনার নাজিরগঞ্জ হাকিমপুর নিয়ে দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া এ বিষয়ে আইনগত কোন পদক্ষেপ নিচ্ছি না। 

এদিকে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক টোকাই ময়লার ভাগাড়ে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলেই ভিতরে একটি কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয় লোকজন দ্রæত রাজবাড়ী সদর থানা পুলিশকে জানায়। 

ময়লার ভাগারে জিনিসপত্র সংগ্রহ করতে আসা টোকাই হাবিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো আজও সকালে প্লাস্টিকের বস্তা নিয়ে ময়লার ভাগারে জিনিসপত্র কুড়াতে আসি। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে ডেকে দেখায়। পরে তারাই দ্রুত থানা পুলিশকে জানায়। 

স্থানীয় কয়েকজন জানান, একটি নবজাতকের মরদেহ এভাবে রাস্তার ধারে ময়লার ভাগারে ফেলে রাখা খুবই হৃদয়বিদারক এবং জঘন্য কাজ হয়েছে। দেশের কত মানুষ একটি সন্তানের জন্য পাগলের মতো হন্য হয়ে ঘুরছে। অথচ এমন একটি ফুটফুটে বাচ্চা ফেলে রেখে যাওয়া কোন মানুষের কাজ হতে পারে না। 

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পাওয়া মাত্র খাদ্য গুদামের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মরদেহ সুরতহাল মেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবার থেকে আইনগত পদক্ষেপ না নেওয়ায় ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ময়লার ভাগার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল