রাজবাড়ী মেইল
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

শামীম শেখ ও মঈনুল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে রঞ্জু মোল্লা ওরফে রঞ্জু মিস্ত্রি নামে এক ব্যাক্তির বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, উড়ো চিঠি ও একটি খিলিপান জব্দ করেছে পুলিশ। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্বরূপার চক এলাকার আনি মোল্লার ছেলে রন্জু মোল্লা ওরফে রঞ্জু মিস্ত্রির বাড়িতে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী রন্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তারা বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় এবং একটি খোলা চিঠি রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বারান্দায় কাফনের কাপড় এবং ওই চিঠিটি দেখতে পান। ঘটনার পর হতে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় সময় পার করছি। খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

বেনামী ওই চিঠির শিরোনামে লেখা হয়েছে, "বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।" ভেতরে লেখা হয়েছে -"অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, ভাই-ভাবি তোমরা তোমাদের মনের মতো খাবার খেয়ে নাও। ভাই-ভাবি তোমাদের যে কোন সময় ডাক পড়তে পারে। তাই তোমাদের মনের যত ইচ্ছে আছে সব পূরন করে নাও। তোমাদের সব কুকৃত্তি ফাঁস হয়েছে। তাই তোমাদের এ দেশ ছেড়ে যেতে হবে। ভাই-ভাবি এবং তোমাদের ছেলে সন্তানকে অতি দুঃখ কষ্টে দিন পার করতে হবে। আমাদের জমিগুলো ছেড়ে দেবার ব্যবস্থা করার জন্য বলা হলো। এবং সীমানা ঠিক রাখার জন্য বলা হলো। অতএব ভাই-ভাবি এবং তোমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হবে। সময় এক বছর। ভাবি তুমি অনেক খারাপ লোক। ভালো হতে কোন টাকা পয়সা লাগেনা।" 

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং চরম হুমকির বিষয়। আমরা এখন রাতে ঘুমাতেও ভয় পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত হিসেবে কাফনের কাপড় সহ চিরিকুট সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল