রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বেনাপোল থেকে আসা হেমায়েতপুরগামী ৩৫ টনের একটি পণ্যবাহী ট্রাক রাজবাড়ী দৌলতদিয়ায় নির্ধারিত টাকা পরিশোধ করে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছলে ৪১ টন দেখিয়ে বাড়তি টাকা দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে। এমনকি চালানকপি সারাদিন আটকে নানাভাবে হয়রানি করা হয় বলে মঙ্গলবার সকালে ট্রাকটির চালক অভিযোগ করেন। তবে বিআইডবিøউটিসি ঘাট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেন।

পণ্যবাহি ট্রাকটির (ঢাকা মেট্রো ট-২২-৯৫৮৩) চালক সাকিবুল হাসান আজ মঙ্গলবার সকালে বলেন, রোববার (২১ জুন) যশোর বেনাপল বন্দর থেকে প্রায় ৩৫ টন মার্বেল টাইলস (পাথর) বোঝাই করে সাভার হেমায়েতপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন। সোমবার (২২ জুন) সকাল সাতটার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে স্কেল থেকে ওজন দিয়ে দেখেন ৩৫ টন হয়েছে। সে অনুযায়ী সরকারি টাকা পরিশোধ করে ফেরি পারাপারের বুকিং দিয়ে দৌলতদিয়া ঘাটে যান। নদী পাড়ি দিয়ে সকাল ৯টার দিকে পাটুরিয়া ঘাট টার্মিনালে পৌছে ট্রাকটি রেখে কিছু সময়ের জন্য মানিকগঞ্জ কুশরের চর বাড়িতে যান। এ সময় গাড়ির কাছে সহকারী শরিফ হোসেনকে গাড়ির কাছে রেখে যান।  

চালক সাকিবুল হাসান বলেন, বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পর তাঁর সহকারী ফোন করে জানায়, বিআইডবিøউটিসির ম্যানেজার জামাল সাহেব পরিচয় দিয়ে গাড়ির মালামালের চালানের কপি নেন। গাড়িতে অতিরিক্ত মালামাল বহন করা হচ্ছে দাবি করে সহকারীর কাছে প্রথমে ৪ হাজার ৫০০ টাকা পরে ১৫০০ টাকা দাবি করেন। পারিবারিক জরুরি কাজ শেষ করে বিকেলে টার্মিনালে গাড়ির কাছে আসেন। বুকিং কাউন্টারে অবস্থানরতদের কাছে পণ্যের চালানকপি আটকে রাখার কারণ জানতে চাইলে খারাপ আচরণ করেন এবং বাড়তি টাকার জন্য গালমন্দ করেন। সারাদিন আটকে রেখে এভাবে হয়রানির শিকার হবো কখনো ভাবিনি। পরবর্তীতে স্থানীয় পরিচিত ব্যক্তিদের দিয়ে অনেক তদবির করে রাত ১১ টার পর গাড়িটি ছেড়ে দেয়।  

গোয়ালন্দ উপজেলা পরিষদের ওজন স্কেলের দায়িত্বরত কম্পিউটার অপারেটর মুহিদুল ইসলাম রাজু বলেন, সোমবার সকাল সাতটার দিকে বেনাপল থেকে আসা মার্বেলবাহী ট্রাকটি স্কেলে ওজন দিলে কম্পিউটারে ৩৫ টন ওজন দেখায়। সে অনুযায়ী গাড়ি চালক সরকারি নির্ধারিত টাকা পরিশোধ করে বুকিং টিকিট নিয়ে ফেরি ঘাটে যান। ওজন দিয়ে বুকিং রশিদ কাটার পর নতুন করে ওজন দেয়ার প্রয়োজন পড়েনা। ট্রাক চালক তাঁর কাছেও এ ধরনের সমস্যার কথা বলেছেন।  
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, বিষয়টির সাথে আমি জড়িত না। তবে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমিসহ কয়েকজন সহকারী ব্যবস্থাপক মিলে ফেরির রোস্টার নিয়ে কাজ করছিলাম। সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম গাড়ি চালক ও সহকারী নিয়ে আমাদের কাছে সমস্যার কথা জানান। পণ্যবাহি গাড়ি ওজন শেষে টিকিট বুকিং করে নদী পাড়ি দিয়ে আসার পর পুনরায় ওজনের সুযোগ আছে কি না জানতে চাইলে বলেন, জাহাঙ্গীর আলম বলতে পারবেন। 

জানতে চাইলে বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, অতিরিক্ত পণ্য বহন করায় সন্দেহের জায়গা থেকে চালান দেখতে চেয়েছিলাম। আমরা পরে ওজন দিয়ে ৩৫ টনের পরিবর্তে ৪১ টন দেখতে পাই। তিনি যেহেতু গোয়ালন্দে ৩৫ টনের টাকা পরিশোধ করেছেন এক্ষেত্রে চালকের কাছে বাড়তি ৬ টনের টাকা চাওয়া হয়েছিল। বাড়িত টাকা চাওয়া বা হয়রানির অভিযোগ সঠিক নয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল