রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

ফলোআপঃ মাদকবিরোধী অভিযানে হামলা ও হাতকড়াসহ আসামি পলায়নের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় শনিবার বিকেলে মাদকবিরোধী অভিযানকালে হামলা ও হাতকড়াসহ আসামি পলায়নের প্রায় ৩০ ঘন্টা পর মামলা হয়েছে। 

রোববার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ সোমবার সকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।  

এর আগে অভিযানে ভ্রাম্যমান আদালতের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজু ও ব্যবস্থা গ্রহণের জন্য রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান আদেশ কপি পাঠান। আদেশ কপিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালককে অবহিত করার কথা বলেন।  

সোমবার সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোহরাব মÐল পাড়ার শাহজাহান খানের ছেলে নাসির খান (২৬), একই ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আব্দুর রাজ্জাক বেপারীর স্ত্রী মৌসুমি আক্তার (৪০) ও দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ড তাহের কাজী পাড়ার আকের আলী সরদারের ছেলে দেলোয়ার সরদার (৫২)। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, রোববার দিবাগত মধ্যরাতের দিকে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে হাতকড়াসহ পলাতক ফয়সালকে প্রধান আসামি করে ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দায়েরের পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে উল্লেখিত তিনজনকে আটক করেন। আটককৃত তিনজন হামলার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদেরকে সোমবার বিকেলে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।   

এর আগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খান প্রেরিত আদেশে বলা হয়, শনিবার (২০ জুন) বিকেল তিনটার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও মাদক নির্মুলের উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় স্থানীয় বেবীর ছেলে ফয়সাল নামের একজনকে হেরোইন সেবন, বিক্রি ও বহনরত অবস্থায় আটক করা হয়। তার থেকে চার পুড়িয়া (দশমিক ৪ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। আইনানুযায়ী সাজা প্রস্তুতিকালে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন লাঠিসোঁঠা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আকষ্মিকভাবে হামলা চালায়। সরকারি কাজে মারাত্মক বাধার সৃষ্টি করে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে মাদকসহ উপরোক্ত আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। যেহেতু আসামিরা মাদকসহ ভ্রাম্যমান আদালতের হেফাজত থেকে পালিয়েছে এবং তাদের সহযোগীরা সরকারি কর্মচারীদের ওপর আক্রমণ করে আসামি ছিনতাই করেছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দÐবিধি, ১৮৬০ এর ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধ।       

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফলোআপঃ মাদকবিরোধী অভিযানে হামলা ও হাতকড়াসহ আসামি পলায়নের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল