রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া কার্যালয় উদ্বোধন

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “দুনিয়ার মজদুর এক হও” এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া আঞ্চলিক অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টায় দৌলতদিয়া ৭নং ফেরী ঘাটে অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন অনিসুর রহমান।

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন দৌলতদিয়া ঘাট আঞ্চলিক শাখার সভাপতি মোঃ সম্রাট আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ দেওয়ান, গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, মটর শ্রমিক ইউনিয়ন ১৭২৭ এর সভাপতি মোঃ শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কামাল মোল্লা প্রমুখ। এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকার নৌ-শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবলু বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে সংগঠিত হওয়ার বিকল্প নেই। নৌ-শ্রমিকদের যেকোনো ন্যায্য আন্দোলন ও দাবির সঙ্গে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করবো।” তিনি নবগঠিত কমিটির সকলকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকার অনুরোধ করেন।

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ বলেন, “নৌ-শ্রমিকদের অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।”

অনুষ্ঠান শেষে দৌলতদিয়ায ফেরি ঘাটে যাত্রীবাহি বাস ডুবিতে নিহতদের স্মরণে এবং নৌ-পরিবহন খাতের শ্রমিকদের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া কার্যালয় উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল