নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না দুয়ারী জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া অভিযানে একজন জেলেকেও আটক করে অভিযানিক দল। শুক্রবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, দৌলতদিয়া নৌপুলিশ ও কোস্টগার্ড পৃথক অভিযান চালায়।
আটককৃত জেলে মো. ওসমান সরদার (৫০) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিসপাড়ার কলিমদ্দিন সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাথী দাস।
জানা যায়, এক শ্রেণির অসাধু জেলে ও স্থানীয় ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না দুয়ারী ব্যবহার করে মাছ শিকার করছিল। মাঝেমধ্যে অভিযান চালালে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও আবারও ওইসব অসাধু ব্যক্তি নদীতে প্রকাশ্যে এসব নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করে মাছ শিকার করতে থাকেন।
শুক্রবার (১৯ জুন) বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌপুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রীনাথ সাহা উপস্থিত ছিলেন।
ইউএনও’র নেতৃত্বে পদ্মা নদীর দৌলতদিয়া লঞ্চ ঘাট টার্মিনাল থেকে বাহির চর দৌলতদিয়া কলাবাগান পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ নিষিদ্ধ ৫৮টি চায়না দুয়ারী ও প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এছাড়া বিকেলে নৌপুলিশ দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের নিচে সাত্তার মেম্বার পাড়ায় অভিযান চালিয়ে ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে ওসমান সরদারকে আটক করে। জব্দকৃত জাল ও চায়না দুয়ারীর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে ইউএনও সাথী দাসের উপস্থিতে ফেরি ঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী কোস্টগার্ডের চার সদস্যের দল পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাট ও কুশাহাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০টির মতো অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার পরমার্শে কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানের উপস্থিতে জব্দকৃত চায়না দুয়ারী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন