নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ অবশেষে ব্যথার যন্ত্রণায় কাতর অসুস্থ্য হনুমানটির চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা বন কর্মকর্তার কার্যালয় থেকে খুলনা বন্যপ্রাণি পুনর্বাসন ও সংরক্ষণ অধিদপ্তরের লোকজন এসে হনুমানটি নিয়ে যায়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পাংশা উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক জানান, শুক্রবার (১৯ জুন) দুপুর বারোটার দিকে খুলনা বন্য প্রাণি পুর্নবাসন ও সংরক্ষণ বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাঈল হোসাইনের নেতৃত্বে চার সদস্যের একটি দল পাংশা আসেন। তারা হনুমানটি তাঁদের নিজস্ব খাঁচায় বন্দি করে তাঁদের নিজস্ব পিকআপ গাড়িতে করে দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা করেন। হনুমানটি খুলনায় নেয়ার পর নিজস্ব তত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ছেড়ে দেওয়ার কথা রয়েছে।
এর আগে হনুমানটি মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা শহরের বেসরকারি ক্লিনিক হামিদা মেডিক্যাল সেন্টারে নিজেই চিকিৎসার জন্য হাজির হয়। ক্লিনিকে চিকিৎসা নিতে আসা লোকজনকে নিজের অসুস্থতার বিষয়টি বোঝানোর চেষ্টা করে। একটি প্রাণীর এমন আচরণে সবাই বিষ্মিত হন। খবর পেয়ে বনবিভাগ হনুমানটি উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেয়।
প্রতক্ষদর্শী কয়েকজন বলেন, হামিদা মেডিক্যাল সেন্টারে সাধারণ রোগীদের বসার বেঞ্চে হনুমানটি এসে মাথা নিচু করে বসে পড়ে। এ সময় সেখানে আসা রোগী ও মেডিক্যাল সেন্টারের লোকজন হনুমানের চারপাশে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি ধারণ করেন। কেউ কেউ কলা-বিস্কুট খেতে দেন। অসুস্থ হনুমানটি কখনো মাথা নিচু করে, কখনো বেঞ্চে শুয়ে পড়ে। মাঝেমধ্যে ডান হাতের আঘাতের ক্ষতচিহৃ দেখানোর চেষ্টা করে।
ক্লিনিকের পরিচালক আরিফুল ইসলাম জানান, দুই দিন আগে হনুমানটি এসে হাত দিয়ে নিজের আঘাত দেখাচ্ছিল। সেখানে কয়েকটি সেলাই দেওয়া ছিল। পরে জানতে পারেন, পাংশার হাবাসপুর এলাকার এক তাল বিক্রেতা ধারালো অস্ত্র দিয়ে হনুমানটিকে কোপ দিয়েছিলেন। প্রথমে ওই দিন সকালে একবার এসে প্রায় ১০ মিনিট অপেক্ষার পর চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে হনুমানটি আবার তাদের ক্লিনিকে আসে। তাঁদের এখানে প্রাণীদের চিকিৎসক না থাকায় চিকিৎসা দিতে পারেননি, তবে তারা বনবিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগককে জানান।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, মঙ্গলবার দুপুরে জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জরুরি ফোন পেয়ে তাঁরা ওই ক্লিনিকে যান। এ সময় হনুমানটির অবস্থা দেখে তাঁদের মনে হয়েছে, তার হাতে থাকা আগের ক্ষতস্থানে ইনফেকশন হয়েছে। অনেক কষ্টে দুটি ইনজেকশন দেওয়ার পর বনবিভাগের কাছে ব্যবস্থাপত্র দিয়ে আসেন। তাঁরা সাধারণত গরু-ছাগলের চিকিৎসা দেন। এ ধরনের বন্য প্রাণীর চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা তাঁদের নেই, তবে হনুমানটি আগের থেকে অনেকটা সুস্থ।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, হনুমানটি কয়েকদিন আগে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। বাহাদুরপুর এলাকার এক ব্যক্তির সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা পায়। কিছুদিন পর ক্ষতস্থানে হয়তো ব্যাথার যন্ত্রণা বাড়ায় ক্লিনিকে আসে। স্থানীয় বনবিভাগের সহযোগিতায় প্রাণিসম্পদ বিভাগ প্রাথমিক চিকিৎসা দিলেও উন্নত চিকিৎসার জন্য খুলনা বন্যপ্রাণি পুনর্বাসন ও সংরক্ষণ বিভাগে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের সাথে কথা হলে আজ শুক্রবার দুপুরে তাদের একটি দল হনুমানটি খুলনা নিয়ে যায়। চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর সুবিধাজনক স্থানে ছেড়ে দিবেন বলে জানিয়েছেন।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন