রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ জামায়াতের কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

নতুন করে ভাঙনে ফেরি ঘাটের ৪০০ মিটার এলাকা ঝুঁকিতে, আতঙ্কে শতাধিক পরিবার

রাজবাড়ীতে জেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ে প্রথম কাজী আব্দুল মাজেদ একাডেমি

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ

বেড়াতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার

 ইজিবাইকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ; পথে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইজিবাইকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ; পথে প্রাণ গেল শিশুর, আহত ৫

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ জামায়াতের কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ জামায়াতের কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর এলাকার একটি পাটখেতের পাশে বৈদ্যুতিক খুটির নিচ থেকে হাত ও পা বাঁধা অবস্থায় এক তরুণের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসাদুল ইসলাম (২৪)। 

আসাদুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারী গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। গতকাল রোববার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। তার শরীরের কিছু আঘাতের চিহৃও রয়েছে। 

আসাদুল ইসলাম বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন। এছাড়া সে জামায়াতে ইসলামীর মদাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের একজন সক্রিয়কর্মী ছিলেন বলে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ উপুর করে শুইয়ে শরীরে আগুনে ঝলছে দিয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রোববার (১৪ জুন) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুল আর ফিরেনি। রাত ৮টার দিকে সে তাঁর সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাঠে মুঠোফোনে জরুরি ৫ হাজার টাকা লাগবে বলে জানায়। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে রাতেই বিষয়টি পরিবার থেকে কালুখালী থানা পুলিশকে অবগত করা হয়। 

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে নিখোঁজ আসাদুলের লাশ হিসেবে শনাক্ত করেন। পরে কালুখালী থানা পুলিশ উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের দাখিল মাদরাসার সামনে ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর পাড় সংলগ্ন তরুন মেম্বারের পাটখেতের পাশে বৈদ্যুতির খুটির নিচ থেকে বিকৃত মরদেহটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।  

নিহতের ফুপাতো ভাই হাফিজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা জানান, আসাদুল ইসলাম অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের একটি ছেলে। এলাকায় বা গ্রামে তার সাথে কারও কোন বিবাদ বা শত্রুতা নেই। তাকে দুর্বৃত্তরা এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, সকালে কালুখালী উপজেলা জামায়াতের আমীর আসাদুল ইসলামের মৃত্যুর বিষয়টি তাঁকে নিশ্চিত করেন। সে মদাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুলমাল কর্মী ছিলেন। যতদূর জেনেছি তাঁর এক বন্ধু ডেকে নিয়েছিল। কে বা কারা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে জানতে পারিনি। এমন নৃশংস হত্যাকাণ্ড রাজবাড়ী জেলায় এবারই প্রথম। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।  

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার। তিনি বলেন, ‘একটি পাটখেতের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পড়নের পোশাকে সম্ভবত পেট্রোল জাতীয় পদার্থ দিয়ে আগুন দেয়ায় কিছু অংশ ঝলছে গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আশা করছি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ জামায়াতের কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল