রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ১৪ জুন ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই, চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ইয়াবাবড়ি সহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ মাদককারবারী গ্রেপ্তার

রাজবাড়ীতে মেকানিক দোকান থেকে ১০টি বৈদ্যুতিক মটরপাম্প জব্দ, দোকান মালিক গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহিন্দ্র-ইজিবাইকের চতুর্মুখী সংঘর্ষ, নিহত ২

কোচিং সেন্টারের ভূল রুটিনে গোয়ালন্দের এইচএসসি পরীক্ষার্থীর সর্বনাশ

রাজবাড়ীতে জেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ে প্রথম কাজী আব্দুল মাজেদ একাডেমি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কাজী আব্দুল মাজেদ একাডেমি।

রোববার (১৪ জুন) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এর আগে রোববার সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপির বাস্তবায়নে জেলা পর্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার মোঃ আশরাফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। পাশাপাশি নতুন প্রজন্মকে প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্যোক্তা উন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে সরকার ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’কার্যক্রম চালু করেছে।

প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা বাস্তবায়নের সুযোগ পাবে এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে উৎসাহিত হবে।

জানা গেছে, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারি কলেজ, বালিয়াকান্দি সরকারি কলেজ, পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কালুখালীর হোগলাডাংগী মোহাম্মদিয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসা অংশগ্রহণ করে। এরমধ্যে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি প্রথম স্থান অর্জন করে। এছাড়া দ্বিতীয় রাজবাড়ী সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

উল্লেখ্য, স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে রাজবাড়ীর পাঁচ উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। উপজেলা থেকে বিজয়ীরা জেলা পর্যায়ে পরবর্তীতে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। 

জাতীয় পর্যায় থেকে সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হবে। জাতীয় পর্যায়ে বিজয়ীদের কাছ থেকে সরকার বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া, বিজ্ঞান ভিত্তিক গবেষণা নিবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে জেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ে প্রথম কাজী আব্দুল মাজেদ একাডেমি

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল