রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে। 

শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাদেরকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। রোববার বিকেলে রাজবাড়ী সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ (৪২), সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছালাম মিলন (৫৭), উপজেলার দাদসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বানী (৪৬), বরাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন শেখ (৪২), বরাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাসির উদ্দিন (৪২), আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ মÐল (২৬), খানখানাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ মিয়া (২৪) এবং শহিদওহাবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির শেখ (৬৪)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১৩ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েকজন জড়ো হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আ.লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ ১০ জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় বলা হয়, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর থানার রাজবাড়ী ফিলিং ষ্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে অনুমান ৩০-৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের সদস্যরা সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন করা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল বের করে।    

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ স্থানীয় নেতা-কর্মীর নেতৃত্বে অর্ধশত ব্যক্তি মিছিলে অংশ নেন। তবে ভিডিওতে শেখ সোহেল রানা টিপুকে দেখা যায়নি। মিছিলকারীদের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। কারও কারও হাতে জাতীয় পতাকাও দেখা যায়। 

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, শনিবার রাতভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল