রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা হিসাবে মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন রোগ, শিশু, চক্ষু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং পরামর্শ শেষে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৯ টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচী-পিএমকে অফিসের কার্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামুল্যে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি।

এদিন পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হতে আগত মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মনজ সিনহা, গাইনী বিশেষজ্ঞ নাসরিন আক্তার, সার্জারি বিশেষজ্ঞ মোঃ জহির উদ্দিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ জিয়াউল হাসান, শিশু বিশেষজ্ঞ প্রিয়াঙ্কা রায় ও চক্ষু বিশেষজ্ঞ মোহাম্মদ আশরাফ হোসেন রোগীদের পরামর্শ প্রদান করেন।

এছাড়া চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপুল চন্দ্র, তারেক ফয়সাল মোঃ শুভ ও মোহাম্মদ ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী'র’উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ফরিদপুর জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, রাজবাড়ী এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক সজীব হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএমকে কমিউনিটি হেলথ কেয়ারের প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, ঢাকা প্রধান কার্যালয়ের আইসিটি কর্মকর্তা ফরহাদ হোসেন, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ ব্যাপারে এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠিত এই সংস্থা বর্তমানে দেশের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ শাখায় বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ, পাওয়ারযুক্ত চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। পিএমকে তার গ্রাহক, এলাকার মা ও শিশু এবং সকল বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল