রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেড়াতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বেড়াতে নিয়ে গিয়ে কিশোরীকে প্রেমিক ও তার বন্ধু মিলে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি রায়হান শেখকে (২০) পুলিশ ও র‌্যাব-১ যৌথভাবে অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থেকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে তাঁকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ। রায়হান শেখ গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওয়ার্ড কুদ্দুস শেখ এর ছেলে। 

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানা এলাকার ভাড়া বাড়ি থেকে র‌্যাব-১ এর সহযোগিতায় পুলিশ সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হানকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার তাকে গোয়ালন্দ ঘাট থানায় হাজির করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বিকেলে রাজবাড়ীর আদালতে প্রেরণ করে। আজ শনিবার বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম নিশ্চিত করেন।

এর আগে ৯ মে দিবাগত রাতে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে বেড়ানোর কথা বলে রায়হান ও তার বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির অদূরে নিয়ে যায়। সেখানে দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণের পর ভয়ভীতি দেখিয়ে রাত ১২টার দিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন নাহিদুল ইসলাম (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে মোটরসাইকেলসহ আটকের পর মারধর দিয়ে পরদিন ১০ মে সকালে পুলিশে দেয়। পরে ওইদিন সন্ধ্যায় কিশোরীর মা বাদী হয়ে রায়হান শেখ ও তার বন্ধু নাহিদুল ইসলামকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। বিদ্যালয়ে যাওয়া আসার পথে রায়হান শেখের সঙ্গে কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওইদিন (৯ মে) রাতে কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়ে বেড়ানোর কথা বলে নিয়ে যান রায়হান ও নাহিদুল। দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণের পর ভয়ভীতি দেখিয়ে রাতে বাড়ির কাছে নামিয়ে দিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার থানায় হাজির করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বেড়াতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল