রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

ইজিবাইকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ; পথে প্রাণ গেল শিশুর, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় দ্রুতগামী ব্যক্তিগত প্রাইভেটকার ও যাত্রীবাহি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইক। আর মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে প্রাইভেটকার। 

এতে প্রাইভেটকারে মায়ের কোলে থাকা দুই বছর বয়সী আদভিক আগরওয়ালা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আদভিক ফরিদপুরের কোতয়ালী থানার অম্বিকাপুর এলাকার জয় আগরওয়ালার সন্তান। 

এছাড়া প্রাইভেটকারে থাকা শিশুটির মা জ্যোতি খেতান আগরওয়ালা (৩২) ও তাঁর দেবর মহাদেব আগরওয়ালা (২৫) এবং ইজিবাইক চালক সোহাগ মিয়া (৪৫),  সেলিনা বেগম (৫০) ও ইসলাম মÐল (৫০) নামের যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী কলেজ মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। মাইক্রোবাসটি শুক্রবার গভীররাতে ক্রেনের সাহায্যে টেনে ওপরে তোলা হয়।  

পুলিশ ও স্থানয়ীরা জানান, বাবার বাড়ি বেড়ানো শেষে জয়পুর হাট থেকে ব্যক্তিগত প্রাইভেটকারে জয় আগরওয়ালার স্ত্রী জ্যোতি, শিশু সন্তান আদভিক ও ভাই মহাদেব একত্রে ফরিদপুরের অম্বিকাপুর গ্রামের বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর কলেজ মোড় ইটভাটার সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা পাংশাগামী যাত্রীবাহি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইক এবং প্রাইভেটকারটি মহাসড়কের পাশের ডোবায় পানিতে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে আদভিক আগরওয়ালা নামের দুই বছর বয়সী শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত জ্যোতি আগরওয়ালা ও মহাদেব আগরওয়ালাকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত ইজিবাইক চালক সোহাগ মিয়া, যাত্রী সেলিনা বেগম ও ইসলাম মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। প্রাইভেটকার চালক পলাতক থাকায় তার অবস্থা জানা যায়নি।  

ইজিবাইক চালক সোহাগ মিয়া জানান, তাঁর সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, বাবার বাড়ি থেকে ব্যক্তিগত প্রাইভেটকারে জ্যোতি আগরওয়ালা তাঁর শিশু সন্তান ও দেবরকে সঙ্গে করে শ্বশুর বাড়ি ফরিদপুর ফিরছিলেন। দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ শুক্রবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক থানায় আনা হয়েছে। পানিতে পড়া প্রাইভেটকারটি ক্রেনের সাহায্যে গভীররাতে টেনে ওপরে তোলা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইজিবাইকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ; পথে প্রাণ গেল শিশুর, আহত ৫

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল