রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের 'মৌসুমি ফলাহার' উৎসব

ফাহিম হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব 'মৌসুমি ফলাহার' অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে ফাউন্ডেশন চত্বরে এ উৎসবটির আয়োজন করা হয়। 

শুরুতে পাঠাগারকক্ষে ফাউন্ডেশনের বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও স্মৃতিচারণসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সকলের সামনে আসে থালায় সাজানো বিভিন্ন ধরনের ফল। থালাগুলোতে সাজানো ছিল মৌসুমি ফল হিসেবে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল শাসের পাশাপাশি আনারস ও ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির ফল।

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আইনজীবী ইমদাদুল হক বিশ্বাস, আসাদুজ্জামান চৌধুরী বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান মোল্লা, সঙ্গীতশিল্পী মিজানুর রহমান তসলীম, নতুনের শান্তি নিবাসের প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম, ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুর রহমান, সঙ্গীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ষষ্ঠী দে, পাঠাগার সম্পাদক বাসন্তী রানী'সহ অন্যান্যরা।  

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রতিবছরই এমন মৌসুমি ফলাহারের আয়োজন করে থাকি। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই একত্রিত হয়ে জীবনের গল্প, স্মৃতিচারণের পাশাপাশি কিছুটা সময় উপভোগ করা। 

ফাউন্ডেশনের কমিটি ও উপদেষ্টা পরিষদের পাশাপাশি বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণেই আমরা এ সময়টা উপভোগ করে থাকি। আমাদের আহ্বানে সকলে সারা দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের 'মৌসুমি ফলাহার' উৎসব

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ফাহিম হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব 'মৌসুমি ফলাহার' অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে ফাউন্ডেশন চত্বরে এ উৎসবটির আয়োজন করা হয়। 

শুরুতে পাঠাগারকক্ষে ফাউন্ডেশনের বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও স্মৃতিচারণসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সকলের সামনে আসে থালায় সাজানো বিভিন্ন ধরনের ফল। থালাগুলোতে সাজানো ছিল মৌসুমি ফল হিসেবে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল শাসের পাশাপাশি আনারস ও ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির ফল।

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আইনজীবী ইমদাদুল হক বিশ্বাস, আসাদুজ্জামান চৌধুরী বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান মোল্লা, সঙ্গীতশিল্পী মিজানুর রহমান তসলীম, নতুনের শান্তি নিবাসের প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম, ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুর রহমান, সঙ্গীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ষষ্ঠী দে, পাঠাগার সম্পাদক বাসন্তী রানী'সহ অন্যান্যরা।  

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রতিবছরই এমন মৌসুমি ফলাহারের আয়োজন করে থাকি। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই একত্রিত হয়ে জীবনের গল্প, স্মৃতিচারণের পাশাপাশি কিছুটা সময় উপভোগ করা। 

ফাউন্ডেশনের কমিটি ও উপদেষ্টা পরিষদের পাশাপাশি বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণেই আমরা এ সময়টা উপভোগ করে থাকি। আমাদের আহ্বানে সকলে সারা দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল